এক্সপ্লোর

Operation Sindoor : টার্গেট আধারের ওয়েবসাইট ! 'অপারেশন সিন্দুর'-এর সময়ই হ্যাকিংয়ের চেষ্টা, পুলিশের জালে ২

তারপরই গুজরাতের অ্যান্টি-টেররিজম স্কোয়াডের নজরে আসে পুরো বিষয়টা। এরপর নাবালকসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রধান অভিযুক্ত নাদিয়াদের বাসিন্দা জাসিম শাহনওয়াজ আনসারি।

আমদাবাদ: গুজরাতের অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)-এর জালে ফের দুই। সূত্রের খবর এর মধ্যে একজন নাবালকও। একদিকে যখন দেশের মানুষের ওপর হামলার প্রত্যাঘাত ‘অপারেশন সিন্দুর’ নিয়ে ব্যস্ত ছিল ভারতীয় সেনা, দুরমুশ করছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসঘাঁটিগুলো, তখন এই দেশে বসেই ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র আঁটছিল এই ২ ব্যক্তি। অপারেশন সিন্দুর চলাকালীনই ভারতের সরকারের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক করে তথ্য হাতানোর ভয়ঙ্কর কাজ করছিল এরা, অভিযোগ এমনটাই। একাধিক দেশবিরোধী বার্তা পোস্টও করে তারা। সেই সঙ্গে তাদের কার্যকলাপের প্রমাণ টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে তারা । তারপরই গুজরাতের অ্যান্টি-টেররিজম স্কোয়াডের নজরে আসে পুরো বিষয়টা। এরপর নাবালকসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রধান অভিযুক্ত নাদিয়াদের বাসিন্দা জাসিম শাহনওয়াজ আনসারি।

সংবাদ সংস্থা এএনআই-এর মতে, ভারতীয় ওয়েবসাইটগুলিতে দেশবিরোধীদের ধারণা প্রচার করাই ছিল এদের মূল টার্গেট। গুজরাত এটিএস-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সুনীল যোশী বলেন, “আমরা প্রায়ই এমন তথ্য পাই যে হ্যাকাররা বিভিন্ন ওয়েবসাইটে হ্যক করার চেষ্টা করছে। সম্প্রতি অপারেশন সিন্দুর  চলাকালীন আমরা এই ধরনের বেশ কিছু তথ্য পেয়েছি । দেশবিরোধীরা ভারতীয় ওয়েবসাইটগুলিতে ধারাবাহিকভাবে আক্রমণ করছে।” তিনি আরও বলেন, গুজরাত এটিএস-এর ইন্সপেক্টর ধ্রুব প্রজাপতি জাসিম শাহনওয়াজ আনসারি এবং একজন নাবালকের জড়িত থাকার বিষয়ে নির্দিষ্ট তথ্য পেয়েছিলেন। “তারা ‘AnonSec’ নামে একটি টেলিগ্রাম চ্যানেল  চালাচ্ছিল। তাদের চ্যানেলে তারা ওয়েবসাইট হ্যাক করার প্রমাণ শেয়ার করে। এই তথ্যের ভিত্তিতে একটি এটিএস দল গঠন করা হয় এবং তদন্ত শুরু হয়। দুই সন্দেহভাজন ব্যক্তির মোবাইল ফোন ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল)-তে পাঠানো হয়। বিশ্লেষণে দেখা যায় যে দুজনে প্রথমে ‘EXPLOITXSEC’ নামে একটি টেলিগ্রাম চ্যানেল এবং একটি ব্যাকআপ চ্যানেল ‘ELITEXPLOIT’ তৈরি করেছিল, যার নাম পরে ‘AnonSec’ রাখা হয়।

সংবাদ সংস্থা আইএএনএস-এর মতে, এটিএস-এর সূত্র জানিয়েছে যে দুই অভিযুক্তই ম্যাট্রিকুলেশন পাস। সীমিত শিক্ষা থাকা সত্ত্বেও, তারা ইউটিউব টিউটোরিয়াল এবং অন্যান্য অনলাইন সংস্থানের মাধ্যমে যথেষ্ট প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে সাইবার হ্যাকিংয়ের কাজটা শিখে ফেলেছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছে, কোনও  তথ্য তারা পাকিস্তানের কোনও সংস্থার কাছে পাঠাচ্ছিল কি না।

গত কয়েক বছরে গুজরাতে সাইবার অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে পেয়েছে।   ২০২৩ সালে শুধু এই রাজ্যে প্রায় ১.২১ লক্ষ সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৩৩৩টি অভিযোগ। এই অপরাধের ফলে মোট ৬৫০.৫৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে, তথ্য আইএএনএস সূত্রে।          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget