Cyclone Akvan : দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
Cyclone Akvan IMD : ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার । 'আকভান'-এর প্রভাবে রাজ্যেও শুরু ঝিরঝিরে বৃষ্টি নেমেছে।

পুরী : বঙ্গোপসাগরে কেন্দ্রীভূত ঘূর্ণিঝড় 'আকভান' ক্রমেই এগোচ্ছে ভারতীয় উপকূলের দিকে । আপাতত পুরীর দক্ষিণে ৬৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘুর্ণিঝড় । কাল দুপুরে নরসাপুর ও পুরীর মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে 'আকভান' । ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার । 'আকভান'-এর প্রভাবে রাজ্যেও শুরু ঝিরঝিরে বৃষ্টি নেমেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল, শুক্রবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী শনিবার থেকে বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হতে শুরু করবে । ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক ওড়িশা, পুরী শহরে ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরে পুরীর কাছাকাছি ল্যান্ডফল হলে, ঝড়ের সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০–১০০ কিমি এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত হতে পারে । বৃষ্টিপাত হতে পারে পুরী এবং সংলগ্ন উপকূলীয় জেলাগুলিতে । ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কয়েক জায়গায় প্রবল বর্ষণ হতে পারে। এদিকে স্থলভাগে আঘাত হানার সময়, স্বাভাবিক এর থেকে ০.৫ থেকে ১.২ মিটার উঁচু ঢেউ উঠতে পারে পুরীতে। নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে এবং এর পাশাপাশি সমুদ্র অত্যন্ত উত্তাল থেকে উত্তাল থাকতে পারে। ইতিমধ্যেই প্রশাসন ওড়িশায় উপকূলীয় জায়গায় সতর্কতা জারি করেছে । ক্রমাগত চলছে সতর্কতামূলক প্রচার।
Before You Go
BJP - Tolabaji News | "তোলাবাজি সংস্কৃতি হয়ে গিয়েছে, সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে", রাজু বন্দ্যোপাধ্যায়






















