এক্সপ্লোর

Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে।

 

 

নয়াদিল্লি: বঙ্গোপসাগরের উপর আরও শক্তি বাড়াল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব'।  ক্রমেই অন্ধ্র উপকূলের কাছে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়।  ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-এর দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার, ২৭ অক্টোবর সকাল সাড়ে ৮টা নাগাদ ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে ছিল। অন্যদিকে কাকিনাদা থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। বুধবার সকালের মধ্যে বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে, ইয়ানামের কাছাকাছি দিয়ে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত। ফলে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল হতে পারে। তখন ঝড়ের গতি আরও বেড়ে এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।  

এই অবস্থাতেই কেন্দ্রীয় রেল মন্ত্রী দিলেন গুরুত্বপূর্ণ বার্তা। জানিয়ে দিলেন সাইক্লোনের তীব্রতার কথা মাথায় রেখে কী কী ব্যবস্থা নিচ্ছে সরকার।  বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম রেল বিশেষ ব্যবস্থা নিয়েছে। সক্রিয় রয়েছে ওয়ার রুম। সর্বক্ষণ ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির দিকে চোখ রেখে বসে আছেন আধিকারিকরা। এই মুহূর্তে  যাত্রীদের নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ। নজরে রাখা হয়েছে প্রায় ৬০০ কিলোমিটার রেলপথ। কৃষ্ণ ক্যানেল, বিট্রাগুন্টা, মামিডিপুডি, বিশাখাপত্তনম, পালাসা এবং পণ্ডুরুতে রাখা হয়েছে মেরামতির সরঞ্জাম সহ রিলিফ ওয়াগন (Relief wagon) । 

এছাড়াও  ডিজেল লোকোমোটিভ, পাওয়ার ইউনিট,  অ্যাম্বুলেন্স রাখা হয়েছে বিভিন্ন জংশনে।  কিছুটা দূরে দূরেই রাখা হয়েছে আর্থমুভার, গাছ কাটার যন্ত্র ।  প্রতি ঘণ্টায় বাতাসের গতি এবং জলের স্তর পরীক্ষা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। 

বুধবার থেকে পশ্চিমবঙ্গেও থেকে রাজ্য়ের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড়র কথা মাথায় রেখে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে একাধিক স্কুল বন্ধ রাখা হয়েছে, মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।  নিরাপত্তার খাতিরে দক্ষিণ মধ্য রেল মঙ্গলবার (২৭ অক্টোবর, ২০২৬) এবং বুধবারের ১১টি ট্রেন বাতিল করেছে। এর মধ্যে রয়েছে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ ও মাহবুবনগর থেকে বিশাখাপত্তনমগামী তিনটি পরিষেবা, লিঙ্গামপল্লি থেকে কাকিনাদা টাউন, কাকিনাদা পোর্ট ও নরসাপুরগামী ট্রেন এবং সেকেন্দ্রাবাদ-হাওড়া ও সেকেন্দ্রাবাদ-ভুবনেশ্বর নিউ রুটের ট্রেন।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Advertisement

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget