এক্সপ্লোর

Cyclone Arnab : সাইক্লোন অর্ণবের পরপরই ছত্তীসগড়ের আকাশে এ কী ছবি ! ছ্যাঁৎ করে উঠবে বুক, ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যালে

একেবারে টকটকে। মেঘ যেন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে । আকাশের এই ব্যতিক্রমী রূপ দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু যায় জোর চর্চা।

সাইক্লোন অর্ণবের সরাসরি প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশ ওড়িশায়। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে পশ্চিমবঙ্গও। আর ভারতের অনেক রাজ্যেই এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়েছে।  কিন্তু ছত্তীসগড়ে যা ঘটেছে , তা দেখে বিস্মিত অনেকেই। নেটমাধ্যমে শুরু হয়েছে গভীর চর্চা। বৃহস্পতিবার বিকেলে হঠাৎই ছত্তীসগঢ়ের আকাশ রক্তের মতো লাল হয়ে যায়।  বৃষ্টি নামার সন্ধের আকাশে সিঁদুরে মেঘ প্রায়ই দেখা যায়। কিন্তু এই রং যেন একেবারে টকটকে। মেঘ যেন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে । আকাশের এই ব্যতিক্রমী রূপ দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু যায় জোর চর্চা। রাজ্যের দান্তেওয়াড়া ও কিরানডুল এলাকার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ভাইরাল ভিডিওগুলিতে দেখা গিয়েছে, আকাশের রং বদলে গিয়েছে উজ্জ্বল লালে। অনেকে আবার এই রঙের সঙ্গে ঘূর্ণিঝড় অর্ণবের যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন। তবে ঘূর্ণিঝড়ের কারণেই আকাশের রং এমন হয়েছে, এমন কোনও নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ব্যাখ্যা সামনে আসেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলি দেখে অনেকেই স্তম্ভিত। 

অনেক নেটিজেন আবার এমন দৃশ্যের সঙ্গে ভৌতিক সিনেমার মিল পেয়েছেন।  জনপ্রিয় ওয়েব সিরিজ 'স্ট্রেঞ্জার থিংস'-এর প্রসঙ্গ টেনে এক নেটিজেন লিখেছেন, 'ভেকনা আসছে!' আবার কেউ কেউ এই দৃশ্যের সঙ্গে 'ইভিল ডেড' সিনেমার পরিবেশের তুলনা করেছেন। লাল আকাশ দেখে আতঙ্কিতও হয়েছেন অনেকে। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। বাংলায় তো একটা প্রবাদ আছেই , ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। তবে এই সিঁদুরে মেঘ কোনও বিপদঘণ্টা নয় বলেই ধারণা অনেকেই।                           

বিশেষজ্ঞদের কারও কারও মতে, আকাশের এমন অস্বাভাবিক রঙের পিছনে ধুলোবালি ও বায়ুমণ্ডলের ভূমিকা থাকতে পারে। ঘূর্ণিঝড়ের প্রবল বাতাস মাটি থেকে প্রচুর পরিমাণে ধুলো, বালি এবং লোহা সমৃদ্ধ লাল মাটি তুলে নিয়ে যেতে পারে। সেই ধূলিকণা বায়ুমণ্ডলের অনেকটা উপরে ছড়িয়ে পড়লে সূর্যের আলোর বিচ্ছুরণে আকাশের রং লালচে দেখাতে পারে। তবে সেদিন ছত্তীসগড়ে ঠিক কী ঘটেছে, তা অবশ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

আরও পড়ুন : ভুটানে হিমবাহ ধস, হুড়মুড়িয়ে জল ঢুকবে এ রাজ্যে? দার্জিলিং-ডুয়ার্সকে সতর্ক করলেন সাংসদ

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by pankaj Bhardwaj (@pankaj1012bhardwaj)

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Musk On Jensen Huang: জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget