এক্সপ্লোর

ঘূর্ণিঝড় ক্ষতিপূরণে দুর্নীতি: নন্দীগ্রামে ২৫ জন নেতা ও পদাধিকারীকে সাসপেন্ড তৃণমূলের, 'সবটাই আইওয়াশ', কটাক্ষ বিজেপির

দুর্নীতির পর টাকা ফেরত বা শাস্তি, সবটাই আইওয়াশ, কটাক্ষ দিলীপ ঘোষের

পূর্ব মেদিনীপুর: ঘূর্ণিঝড়ের পর কেটে গিয়েছে দেড় মাসের বেশি সময়। কিন্ত তাও ক্ষতিপূরণ নিয়ে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি আর স্বজনপোষণের অভিযোগ উঠেই চলেছে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ করল পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। সাসপেন্ড করা হল ২৫ জন নেতা ও পদাধিকারীকে।

তালিকায় রয়েছেন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসুরা বেগম। নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ভোলানাথ দাস। নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির আরও এক সদস্য, ১০ জন গ্রাম পঞ্চায়েতের সদস্য ও নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ১২ জন বুথ ও অঞ্চল সভাপতি।

এর আগে ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে দফায় দফায় বিক্ষোভের জেরে ২০০ জন নেতাকর্মী ও পদাদিকারীকে শোকজ করেছিল জেলা তৃণমূল নেতৃত্ব। সোমবার ছিল সেই শোকজের জবাব দেওয়ার শেষ দিন। মঙ্গলবার ফের বৈঠকে বসে জেলা তৃণমূল নেতৃত্ব। সেই বৈঠকেই ২৫ জন নেতাকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সাসপেন্ডেড গ্রাম পঞ্চায়েতের প্রধান মানসুরা বেগম। তিনি বলেন, এই বিষয়ে কিছু জানি না। দল যা বলবে মেনে নেব। আমি নির্দোষ। কোনও দুর্নীতি করিনি।

নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, ইতিমধ্যেই ৮৭ জন ক্ষতিপূরণের টাকা ফেরত দিয়েছেন। টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছেন আরও ৫০ জন।

যদিও গোটা প্রক্রিয়াকে আইওয়াশ বলে কটাক্ষ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দীলিপ ঘোষ বলেন, দুর্নীতির পর টাকা ফেরত বা শাস্তি, সবটাই আইওয়াশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates : আজ ও কাল কলকাতায় হতে পারে বৃষ্টি
আজ ও কাল কলকাতায় হতে পারে বৃষ্টি
West Asia Conflict : মোজতবা খামেনেইকে অভিনন্দন জানিয়ে ইরানের প্রতি 'অবিচল' সমর্থনের ঘোষণা পুতিনের
West Asia Conflict : মোজতবা খামেনেইকে অভিনন্দন জানিয়ে ইরানের প্রতি 'অবিচল' সমর্থনের ঘোষণা পুতিনের
West Asia Conflict : পশ্চিম এশিয়ায় সংঘর্ষ এড়াতে বিকল্প রুট, ৭ ঘণ্টা চক্করের পর মাঝ আকাশ থেকে ফিরছে ইন্ডিগোর বিমান, কারণ কী ?
পশ্চিম এশিয়ায় সংঘর্ষ এড়াতে বিকল্প রুট, ৭ ঘণ্টা চক্করের পর মাঝ আকাশ থেকে ফিরছে ইন্ডিগোর বিমান, কারণ কী ?
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Embed widget