এক্সপ্লোর

Cyclone Yaas Update: ভাঙল বাঁধ, ভাসছে গ্রামের পর গ্রাম, ইয়াসের দগদগে ক্ষত দক্ষিণ ২৪ পরগনায়

ইয়াস আছড়ে পড়ার পর এমনই ছবি দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে। 

দক্ষিণ ২৪ পরগনা: কোথাও ভেঙেছে বাঁধ। গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে। দিশেহারা অবস্থা সাধারণ মানুষের। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনও বিপর্যস্ত নামখানা, পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। নদী বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে জল। চিন্তায় গ্রামের বাসিন্দারা। নামখানায় দুর্গতদের উদ্ধার করল এনডিআরএফ। এদিকে, ফ্রেজারগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী। ইয়াস আছড়ে পড়ার পর এই ছবি দক্ষিণ ২৪ পরগনায়। 

সুন্দরবন। জল, জঙ্গল, ম্যানগ্রোভের রাজত্ব,বাঙালির অন্যতম প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। সেই সুন্দরবন জুড়ে এখন শুধু ইয়াসের দগদগে ক্ষত। গোসাবা থেকে পাখিরালয়, ঝড়খালি থেকে কুমীরমাড়ি। যেদিকে চোখ যায় শুধুই জল আর জল। একাধিক জায়গায় জলের তোড়ে ভেঙে গিয়েছে নদী বাঁধ। হু হু করে জল ঢুকছে। ১৫-২০টি গ্রাম জলের তলায়।  গোসাবা, পাখিরালয়ের নিচু এলাকার বেশিরভাগ একতলা বাড়িতে জল ঢুকে গেছে। 

তবে সুন্দরবনই নয়, একাধিক জায়গায় এই ছবি। নামখানা থেকে পাথরপ্রতিমা,  দক্ষিণ ২৪ পরগনায় এখনও ইয়াসের প্রভাব।  নামখানায় হাতানিয়া-দোয়ানিয়া নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে জল। বহু মানুষ আটকে পড়েন। উদ্ধারকাজে নামে এদিন এনডিআরএফ। এখনও জলমগ্ন কাকদ্বীপের বিস্তীর্ণ এলাকা। ত্রাণ শিবিরের থাকা গ্রামবাসীরা আজ বাড়িতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু জল না কমায় তা সম্ভব হয়নি। গতকাল রাতে পাথরপ্রতিমায় পাখিনালা নদীর বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। প্লাবিত ওই এলাকার ২টি গ্রাম। 

ইয়াসের তাণ্ডবের জেরে আজও গোসাবার গোমর, বিদ্যাধরী ও দুর্গাদোয়ানি নদীর বাঁধ ভাঙা জল ঢুকছে একের পর এক গ্রামে। প্লাবিত রাঙাবেলিয়া, গোসাবা ও লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের ২০-২২টা গ্রাম। হু-হু করে ঢুকছে জল। গৃহহীন অসংখ্য মানুষ। গোসাবা গ্রাম পঞ্চায়েতের ১৫টি গ্রাম জলের তলায়। পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের দেখা মেলেনি বলে গ্রামবাসীদের অভিযোগ। বাধ্য হয়ে পানীয় জল ও রান্নার জন্য পুকুরের জল ব্যবহার করছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget