এক্সপ্লোর

DA Hike : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, বাড়তে পারে ডিএ

Dearness Allowance : এর জেরে এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোক্তা উপকৃত হবেন

নয়া দিল্লি : ডিএ-র (Dearness Allowance) দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা ধর্নায় বসেছেন। আজ ১০ দিনে পড়ল তাঁদের সেই অনশন। একদিনের প্রতীকী অনশনের পর আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর । ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়াতে পারে কেন্দ্র। এর জেরে এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Central Government Employees) এবং পেনশনভোক্তা উপকৃত হবেন। ৪ শতাংশ বৃদ্ধির জেরে ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে হবে ৪২ শতাংশ। এ প্রসঙ্গে উল্লেখ্য, বছরে দু'বার করে মহার্ঘ্য ভাতা খতিয়ে দেখা হয়। কর্মীদের বেতনের ভিত্তিতে হয় এর হিসেব।

উচ্চ মুদ্রাস্ফীতির জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এইসব পরিস্থিতিতে কর্মীদের জীবন-ধারণে সাহায্য করতে পাশে দাঁড়ায় সরকার। দেওয়া হয় মহার্ঘ্য ভাতা। কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী নির্ধারণ করা হয় ডিএ। শ্রম মন্ত্রকের বিভাগ লেবার ব্যুরোর তরফে প্রতি মাসে প্রকাশ করা হয় এই সূচক। অল ইন্ডিয়া রেলওয়েমেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র জানান, ৪ শতাংশ বাড়িয়ে ডিএ করা হতে পারে ৪২ শতাংশ। অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ ডিএ বাড়ানোর একটি প্রস্তাব তৈরি করবে। সেই প্রস্তাব অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে রাখা হবে।

এবছরের ১ জানুয়ারি থেকেই ডিএ বৃদ্ধির হিসাব হবে। এই মুহূর্তে এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোক্তা ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। গত বছর ২৮ সেপ্টেম্বর ডিএ-র পরিমাণ খতিয়ে দেখা হয় । পয়লা জুলাই থেকে যা কার্যকর হয়েছে। 

কী পরিস্থিতি রাজ্যে ?

এদিকে বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান আজ ১০ দিনে পড়ল। পাশাপাশি, চলছে ২৪ ঘণ্টার প্রতীকী অনশন। এরপরই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। বকেয়া DA-র দাবিতে এবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছেন তাঁরা। এর আগে ১ ফেব্রুয়ারি ২ ঘণ্টার কর্মবিরতির ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। একে একে এই মঞ্চে যোগ দিয়েছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৯টি সংগঠন।

এদিনও, শহিদ মিনার চত্বরে ছবিটা ছিল একইরকম। হাতে হাতে প্ল্যাকার্ড। মুখে মুখে স্লোগান।  

আরও পড়ুন ; 'ভাই জাগো, হকের ডিএ ছিনিয়ে নিতে আর যে উপায় নাই,' অব্যাহত রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget