এক্সপ্লোর

Darjeeling Glenarys Closed : বড়দিনের আগেই বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের গ্লেনারিজ, 'নিয়ম না মানায়' পড়ল তালা

Darjeeling Glenarys : বড়দিনের আগে, পর্যটনের ভরপুর মরসুমে হঠাৎ করেই তালা পড়ে গেল ঐতিহ্যবাহী গ্লেনারিজে।

মোহন প্রসাদ, দার্জিলিং: বাঙালি আবেগের সঙ্গে জড়িয়ে দার্জিলিং। আর সেই ভাল-লাগা থেকে মোটেই আলাদা করা যায় না গ্লেনারিজকে । দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে গ্লেনারিজে না গেলে যেন বেড়ানোটাই অসম্পূর্ণ থেকে যায়। বড়দিনের আগে, পর্যটনের ভরপুর মরসুমে হঠাৎ করেই তালা পড়ে গেল ঐতিহ্যবাহী গ্লেনারিজে। 

গোর্খাল্যান্ড নামে সেতু উদ্বোধন হতেই গ্লেনারিজ বারে তালা। ৩ মাসের জন্য বন্ধের আবগারি দফতরের নোটিস। দার্জিলিঙয়ে বন্ধ হয়ে গেল ঐতিহাসিক গ্লেনারিজ। আইন লঙ্ঘনের অভিযোগে ৯০ দিনের জন্য গ্লেনারিজ বার সিল করল আবাগারি দফতর। 

একাধিক অভিযোগ আনা হয়েছে গ্লেনারিজ-এর বিরুদ্ধে। পর্যটকে ভরা দার্জিলিং-এ, ব্যবসার ভরপুর সময়ে, এভাবে বারে তালা ঝুলিয়ে দেওয়াকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করেছেন মালিক অজয় এডওয়ার্ড।  পুলিশের দাবি, আবগারি আইন অমান্য করা হয়েছে। তাই আপাতত তিন মাস তালা - বন্ধ থাকবে এই বারের। বলার অপেক্ষা রাখে না  বড়দিন এবং নতুন ইংরেজি নববর্ষের আগে এটা বড় ধাক্কা।  শোনা যাচ্ছে, পুলিশের অভিযোগ, গ্লেনারিজে যে নিয়ম করে গানের আসর বসত, তার জন্য অনুমতি নেওয়া ছিল না, মানা হয়নি আবগারি দফতরের নিয়মও। 

প্রসঙ্গত উল্লেখ্য, হালেই দার্জিলিং সাবডিভিশনের টুংসুং চা বাগানের সেতু উদ্বোধন করেন ‘ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট’-এর প্রধান অজয় এডওয়ার্ড। যার নাম দেওয়া হয়েছে 'গোর্খাল্য়ান্ড'। আর সেই নিয়ে দানা বাঁধে বিতর্কও।  তাঁর দাবি, আলাদা গোর্খাল্য়ান্ডের দাবিকে আরও প্রকট করার জন্য়ই এই নামকরণ। পাল্টা অজয় এডওয়ার্ডের এই নামকরণকে কটাক্ষ করেছেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য় জনসংযোগ আধিকারিক। আর এই সব বিতর্কের মাঝেই তালা ঝুলল বাঙালির আবেগ, দার্জিলিংয়ের হৃদস্পন্দন গ্লেনারিজ-এ। 

 

 

 

 

 

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
Amit Shah On Shyama Prasad: 'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ABP Ananda Top 10,6 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,6 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Amit Shah।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অমিত শাহর।Shyamaprashad Mukherjee
TMC Protest : 'জাস্টিস ফর বারুইপুর' স্লোগান তুলে রাজপথে মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget