এক্সপ্লোর

Rajnath Singh: 'একদিন PoK নিজে থেকেই বলবে, আমি ভারতের' : রাজনাথ সিংহ

Rajnath Singh on PoK: ৫ বছর আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার অনুষ্ঠানে তিনি একই কথা বলেছিলেন বলে জানান রাজনাথ সিং।

রাবাত : কোনও আগ্রাসী পদক্ষেপ না নিয়েই একদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ ফিরে পাবে ভারত। এমনই আত্মবিশ্বাস ধরা পড়ল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের গলায়। কারণ, সেখানকার মানুষই বর্তমান প্রশাসন থেকে স্বাধীনতার দাবি করছেন। মরোক্কোয় অবস্থিত প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয়মন্ত্রী বলেন, "PoK নিজে থেকেই আমাদের হয়ে যাবে। PoK-তে দাবি উঠতে শুরু করেছে, আপনারা নিশ্চয়ই স্লোগান শুনেছেন।"

৫ বছর আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার অনুষ্ঠানে তিনি একই কথা বলেছিলেন বলে জানান রাজনাথ সিং। তিনি বলেন, "৫ বছর আগে কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার অনুষ্ঠানে বক্তব্য রাখছিলাম। তখন আমি বলেছিলাম, আমাদের PoK-তে আক্রমণ চালানোর বা দখল করার কোনও দরকার নেই। এটা আমাদেরই। PoK নিজে থেকেই বলবে, আমি ভারত। সেই দিন আসবে।"

গত ৭ মে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ খুইয়েছে কেন্দ্রীয় সরকার। এমনই অভিযোগের আবহে এই মন্তব্য কেন্দ্রীয়মন্ত্রীর। অপারেশন সিঁদুরের সময় একাধিক পাকিস্তানি বিমান মাটিতে নামানোর পর ভারতের প্রাধান্য থাকা সত্ত্বেও 'যুদ্ধবিরতিতে' সম্মত হওয়ায় বিভিন্ন বিরোধী দলের নেতারা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছিলেন। দাবি করেছিলেন যে, পাকিস্তান-অধিকৃত অঞ্চল দখলের সুযোগ ছিল।

গত জুলাই মাসে  'অপারেশন সিঁদুর' সংক্রান্ত আলোচনায় সংসদে বক্তব্য রাখতে উঠে তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বক্তব্যে উঠে আসে পাক-অধিকৃত কাশ্মীরের কথা। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের কথা তুলে ধরে তৃণমূল সাংসদের প্রশ্ন ছিল, "যে স্বরাষ্ট্রমন্ত্রী গতবার সংসদে এবং নির্বাচন ক্ষেত্রেও বহুবার এবং আজ অবধি বলেছেন যে, পাক অধিকৃত কাশ্মীর আমাদের এবং আমরা সেটা যে কোনও প্রকারে নিয়ে ছাড়ব, আমি জানতে চাই যে, এত একটা সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও আমরা কেন এটা হাতছাড়া করলাম ?"

এই সংক্রান্ত আলোচনায় বক্তব্য রাখতে উঠে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কংগ্রেস সবসময়ই আপোস করেছে। আজ যারা জিজ্ঞাসা করছেন কেন পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নেওয়া হয়নি, তাদের প্রথমে উত্তর দেওয়া উচিত যে কার সরকার পাকিস্তানকে PoK দখল করার সুযোগ দিয়েছিল। উত্তর স্পষ্ট। যখনই আমি নেহরুজির কথা বলি, কংগ্রেস এবং তার বাস্তুতন্ত্র কেঁপে ওঠে... লামহোঁ নে খাতা কি, সদিয়োঁ নে সাজা পায়ি। আজ পর্যন্ত, দেশ স্বাধীনতার পর থেকে নেওয়া সমস্ত সিদ্ধান্তের শাস্তি ভোগ করছে।"

প্রসঙ্গত, এই প্রথম কোনও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মরক্কো সফরে গেলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget