এক্সপ্লোর

Rajnath Singh COVID Positive: করোনা আক্রান্ত রাজনাথ সিং, বাড়িতেই নিভৃতবাসে প্রতিরক্ষা মন্ত্রী

Defence Minister Rajnath Singh Covid Positive: বর্ষীয়ান বিজেপি নেতা টুইটে লেখেন, "আজ করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মৃদু উপসর্গ রয়েছে।"

নয়া দিল্লি: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী (Defense Minister) রাজনাথ সিং (Rajnath Singh)। এদিন টুইটে নিজের কোভিড আক্রান্ত হওয়ার খবর দেন। বর্ষীয়ান বিজেপি (BJP) নেতা টুইটে লেখেন, "আজ করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। এখন আমি বাড়িতেই নিভৃতবাসে আছি। সম্প্রতি যারা আমার সন্নিকটে এসেছিলেন তাঁদের বলব টেস্ট করিয়ে নিন এবং আইসোলেট থাকুন।"  

এদিকে, করোনাযুদ্ধে নতুন অস্ত্র বুস্টার ডোজ। আজ থেকে দেশজুড়ে বুস্টার অথবা প্রিকশন ডোজ দেওয়া শুরু হল। প্রথমে দেওয়া হচ্ছে স্বাস্থ্য কর্মী ও প্রথম সারির করোনা-যোদ্ধারা।ষাটোর্ধ্বদেরও দেওয়া হচ্ছে বুস্টার ডোজ।  ককটেল নয়, আগে যে ভ্যাকসিন পেয়েছেন, বুস্টার ডোজের ক্ষেত্রেও সেই ডোজই মিলবে। মূলত সেকেন্ড ডোজ নেওয়ার ২৭৫ দিনের মাথায় বুস্টার ডোজ নেওয়া যাবে। বুস্টার ডোজ দেওয়ার জন্য কোনও নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়নি। চাহিদা থাকলে কেন্দ্রগুলিতে রাত দশটা পর্যন্তও চলতে পারে টীকাকরণের কাজ। রাজ্যগুলিকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব মনোহর আগনানি।

এদিকে, করোনা আক্রান্ত হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে ফোন করে শারীরিক কুশল জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যে কয়েক মিনিট কথা হয়, এমনটাই খবর সূত্রের। গতকাল সুকান্ত মজুমদারের RT-PCR টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাব সূত্রে খবর, তাঁর হালকা সর্দি-কাশি রয়েছে। তবে জ্বর নেই। ঢাকুরিয়া আমরি হাসপাতালের কোভিড ওয়ার্ডে আইসোলেশনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

দেশে কোভিডের তৃতীয় ঢেউ বদলে গেল সুনামিতে। গতকালের তুলনায় ১২ শতাংশ বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০-র বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩২৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮৫।  

সেরা শিরোনাম

Tiger Shroff: টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও ৪, রয়েছে ২ মহিলাও, কোন কাজে যুক্ত ছিল ধৃতরা ?
Tiger Shroff: টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও ৪, রয়েছে ২ মহিলাও, কোন কাজে যুক্ত ছিল ধৃতরা ?
West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Ranveer Deepika : দশেরায় দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ রণবীর-দীপিকার, মেয়ের ছবিও প্রকাশ্যে আনলেন দীপবীর
দশেরায় দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ রণবীর-দীপিকার, মেয়ের ছবিও প্রকাশ্যে আনলেন দীপবীর
CM Suvendu Adhikari: 'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget