এক্সপ্লোর

Viral Video: রাস্তায় ঠিকানা জিজ্ঞাসা করার পরই গলার চেন ধরে টান! ভয়ঙ্কর ঘটনা দিন দিনদুপুরে

৭৫ বছরের এক বৃদ্ধার গলার চেন ছিনতাই। ঠিকানা জিজ্ঞাসার অছিলায় কাছে এসে চেন টেনে পালায় নম্বরবিহীন স্কুটির-আরোহী। CCTV-তে ধরা পড়েছে পুরো ঘটনা।

নয়া দিল্লি: ফের চাঞ্চল্যকর চেন ছিনতাই। সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন ৭৫ বছরের এক বৃদ্ধা। হাতে ছিল হাঁটার লাঠি। নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় নম্বরবিহীন একটি Activa নিয়ে তাঁর কাছে আসে এক ব্যক্তি। প্রথমে কিছু জিজ্ঞাসা করার অছিলায় বৃদ্ধাকে থামায় সে। তারপর আচমকাই তাঁর গলা থেকে চেন টেনে নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাটি ধরা পড়েছে এলাকার CCTV ক্যামেরায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা। 

কীভাবে ঘটল চেন ছিনতাই?

ঘটনাটি দেরাদুনের বসন্ত বিহার Phase-2 এলাকার। CCTV ফুটেজে দেখা যায়, ৭৫ বছরের ওই মহিলা সন্ধ্যায় হাঁটছিলেন। তাঁর হাতে ছিল একটি লাঠি। সেই সময় একটি অ্যাক্টিভা স্কুটিতে করে এক ব্যক্তি প্রথমে তাঁকে পেরিয়ে যায়। কিছুটা এগিয়ে যাওয়ার পর আবার ঘুরে বৃদ্ধার কাছে ফিরে আসে সে। এরপর বৃদ্ধার পাশে স্কুটি থামিয়ে তাঁর সঙ্গে কথা বলতে শুরু করে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল, হয়তো কোনও ঠিকানা বা রাস্তার খোঁজ জানতে চাইছে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, কথা বলার সময় আচমকাই ওই ব্যক্তিটি বৃদ্ধার গলা থেকে চেন টেনে নেয়। বৃদ্ধা বাধা দেওয়ার চেষ্টা করলে টানাটানির মধ্যে তিনি রাস্তায় পড়ে যান। এরপর অভিযুক্ত দ্রুত স্কুটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

রাস্তায় পড়ে দীর্ঘক্ষণ উঠতে পারেননি বৃদ্ধা

CCTV ফুটেজে দেখা যায়, পড়ে যাওয়ার পর বৃদ্ধা বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু গুরুতরভাবে পড়ে যাওয়ায় তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে পারেননি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায়। বিশেষ করে দিনের আলো থাকতে এবং শহরের একটি আবাসিক এলাকায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নম্বরবিহীন স্কুটি, তদন্তে পুলিশ

সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে CCTV ফুটেজকেই কাজে লাগাচ্ছে পুলিশ। অভিযুক্ত যে স্কুটি-টি ব্যবহার করেছিল, সেটিতেও কোনও নম্বরপ্লেট ছিল না বলে, India Today প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। 

বৃদ্ধার ছেলে এই ঘটনায় Vasant Vihar থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে চিহ্নিত ও গ্রেফতার করতে তিনটি পুলিশ টিম তৈরি করা হয়েছে। ঘটনাস্থলের CCTV ছাড়াও আশপাশের অন্যান্য ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর মাধ্যমে ছিনতাইয়ের পর অভিযুক্ত কোন রাস্তা দিয়ে পালিয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা চলছে।

স্বাধীনতা দিবসের আগে কড়া নজরদারির মধ্যেই ঘটনা

ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন স্বাধীনতা দিবস উপলক্ষে দেরাদুন শহরের বিভিন্ন জায়গায় পুলিশি চেকিং চলছিল।

তার মধ্যেই একটি অভিজাত আবাসিক এলাকায় ৭৫ বছরের এক মহিলার গলার চেন ছিনতাইয়ের ঘটনা সামনে আসায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশ এখন CCTV ফুটেজের সাহায্যে অভিযুক্তের পরিচয় জানার চেষ্টা করছে। তাকে দ্রুত গ্রেফতার করাই তদন্তকারীদের মূল লক্ষ্য।

ঠিকানা জিজ্ঞাসার অছিলা। কয়েক সেকেন্ডের মধ্যে গলার চেন ছিনতাই। তারপর বৃদ্ধাকে রাস্তায় ফেলে স্কুটি নিয়ে চম্পট—CCTV-তে ধরা পড়া এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে দেরাদুনের নিরাপত্তা নিয়ে।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Viral Video: রাস্তায় ঠিকানা জিজ্ঞাসা করার পরই গলার চেন ধরে টান! ভয়ঙ্কর ঘটনা দিন দিনদুপুরে
রাস্তায় ঠিকানা জিজ্ঞাসা করার পরই গলার চেন ধরে টান! ভয়ঙ্কর ঘটনা দিন দিনদুপুরে
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget