এক্সপ্লোর

Bomb Threats In Delhi :  DMK থেকে ব্রাহ্মণরা দূরে থাকো ! না হলে জামা-কাপড়......, দিল্লি বিধানসভায় হুমকি মেল

No Brahmin Should Join DMK : বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাঠানো হল দিল্লিতে। এই উড়ো মেল এসেছে দিল্লি বিধানসভার সরকারি সচিবালয়ের ইমেল আইডিতে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • দিল্লি বিধানসভায় DMK-তে যোগ দেওয়া ব্রাহ্মণদের হুমকি দেওয়া হয়েছে।
  • DMK-তে যোগ দিলে ব্রাহ্মণদের রাস্তায় উলঙ্গ করে ঘোরানো হবে।
  • বিজেপি এজেন্ট এসভি শেখর DMK-তে যোগ দেওয়ায় বিধানসভা ওড়ানোর হুমকি।
  • একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লি মুখ্যমন্ত্রীর কাছেও এসেছিল বোমা মারার হুমকি।

No Brahmin Should Join DMK : একটা নয়, দুটো হমকি মেল এল দিল্লি বিধানসভায়। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল পাঠানো হল দিল্লিতে। এই উড়ো মেল এসেছে দিল্লি বিধানসভার সরকারি সচিবালয়ের ইমেল আইডিতে। পাশাপাশি এই মেল পেয়েছেন বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তার মেলে। সোমবার সপ্তাহের শুরুতেই পাঠানো হয়েছে এই হুমকি চিঠি। 

কী লেখা হয়েছে সেই হুমকি মেলে
উড়ো মেলে হিন্দিতে লেখা হয়েছে, ''কোনও ব্রাহ্মণ যেন DMK জয়েন না করে। কেউ যদি এই কাজ করে তাহলে তাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হবে। সেই সময় পেরিয়ার অম্বেদকর জিন্দাবাদ বলতে হবে। এরপরই তাকে ডিএমকেতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে।'' এখানেই থেমে থাকেনি হুমকি চিঠির বক্তব্য। একেবারে নাম উল্লেখ করে চিঠিতে আক্রমণ করা হয়েছে এসভি শেখরকে। বলা হয়েছে, ''এসভি শেখর একজন ব্রাহ্মণ, ও ডেএমকে জয়েন করেছে। এবার তোমাদের বিধানসভা আমি উড়িয়ে দেব। কারণ তোমরা একজন বিজেপির ব্রাহ্মণ এজেন্টকে দক্ষিণ ভারত ও ডিএমকে পাঠিয়েছো। ''

তবে এই প্রথমবার নয়, এর আগেও...
চলতি বছরের মার্চ মাসেই দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তার কাছে এরকম আরও একটি বোমা মারার হুমকি এসেছিল। বিধানসভা কক্ষ ছাড়াও দিল্লি বিধানসভা মেট্রো বিস্ফোরণের কথা বলেছিল ইমেলের প্রেরক। দিল্লির মুখ্য়মন্ত্রী রেখা গুপ্তা বাজেট পেশ করার আগে এসেছিল এই হুমকি মেল।

দিল্লি বিধানসভায় বিশেষ বাহিনী
এর আগেও দিল্লি বিধানসভা চত্বরে বোমা হামলার হুমকির জেরে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। সংবাদ সংস্থা এএনআই (ANI) জানিয়েছে, তল্লাশি অভিযান পরিচালনার জন্য একটি বিশেষ 'স্নিফার ডগ স্কোয়াড' (প্রশিক্ষিত কুকুর বাহিনী) মোতায়েন করা হয়েছিল। ওই ইমেলটিতে লেফটেন্যান্ট গভর্নর তারঞ্জিত সিং সান্ধু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসাকেও হুমকি দেওয়া হয়েছিল। 

  এর আগে এই ধরনের ঘটনা দেশের বিভিন্ন জায়গায় ঘটেছে। যা নিয়ে প্রায়শই সমস্যার সৃষ্টি হচ্ছিল দেশবাসীর নিত্যজীবনে। যদিও ইতিমধ্যেই উন্নত প্রযুক্তির কারণে সমস্যার সমাধান করে অভিযুক্তদের গ্রেফতার করেছে প্রশাসন। আগামী দিনেও এই নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে চলেছে দিল্লি পুলিশ। যা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকে। রাজধানীর রাজনীতিতে এই ধরনের হুমকি মেল আকছার আসে , অন্তত অতীত ঘাটলে তেমনই দেখা যাবে।

Frequently Asked Questions

দিল্লি বিধানসভায় কি বোমা মারার হুমকি দেওয়া হয়েছে?

হ্যাঁ, দিল্লি বিধানসভায় বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছে। এই ইমেলটি বিধানসভার সরকারি সচিবালয় এবং স্পিকারের ব্যক্তিগত ইমেল আইডিতে এসেছে।

হুমকির ইমেলে কী লেখা ছিল?

ইমেলে হিন্দিতে লেখা ছিল যে কোনও ব্রাহ্মণ যেন ডিএমকে-তে যোগদান না করে। যোগদান করলে তাকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হবে এবং পেরিয়ার-অম্বেদকর জিন্দাবাদ বলতে বাধ্য করা হবে।

এই ইমেলটি কি নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে লেখা?

হ্যাঁ, ইমেলটিতে এসভি শেখর নামে এক ব্রাহ্মণের নাম উল্লেখ করা হয়েছে এবং তাকে ডিএমকে-তে যোগদানের জন্য আক্রমণ করা হয়েছে। তাকে বিজেপির ব্রাহ্মণ এজেন্ট বলে উল্লেখ করা হয়েছে।

এর আগেও কি এমন হুমকি এসেছে?

হ্যাঁ, এর আগেও দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তার কাছে এমন বোমা মারার হুমকি এসেছিল। এছাড়াও, দিল্লি মেট্রোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল।

সেরা শিরোনাম

Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Election Commissioner Appointment: মোদি সরকারকে সমর্থন ভুল ছিল? এখন আফশোস করছেন জগন রেড্ডিও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন
মোদি সরকারকে সমর্থন ভুল ছিল? এখন আফশোস করছেন জগন রেড্ডিও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন
Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Medical Science News: চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?
চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget