এক্সপ্লোর

Delhi mass vaccination: তৃতীয় ঢেউয়ের আগেই শেষ করতে চান টিকাকরণ, ৩ কোটি ভ্যাকসিন দাবি কেজরিওয়ালের

রাজাধানীর কোভিড পরিস্থিতি সামলাতে এবার গণটিকাকরণের রাস্তায় হাঁটছে দিল্লি। ৩০০ ভ্যাকসিনেশন সেন্টারের পাশাপাশি তিন মাসের মধ্যে এই টিকাকরণের কাজ শেষ করতে চায় দিল্লি সরকার। শনিবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নয়া দিল্লি : রাজাধানীর কোভিড পরিস্থিতি সামলাতে এবার গণটিকাকরণের রাস্তায় হাঁটছে দিল্লি। ৩০০ ভ্যাকসিনেশন সেন্টারের পাশাপাশি তিন মাসের মধ্যে এই টিকাকরণের কাজ শেষ করতে চায় দিল্লি সরকার। শনিবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লিতে বাগে আসছে না করোনা পরিস্থিতি। ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ থেকে বাঁচতে টিকাকরণের রাস্তাই বেছে নিলেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজধানীতে গণটিকাকরণের জন্য দিনে ৮০-৮৫ হাজার ভ্যাকসিনের ডোজ প্রয়োজন। সব মিলিয়ে তিন কোটি ভ্যাকসিন পেলেই সম্পূর্ণ হবে গণটিকাকরণের কাজ। তবে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করলেই এই কাজ করা সম্ভব হবে।

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ''বর্তমানে রাজধানীতে ১০০ ভ্যাকসিনেশেন সেন্টার রয়েছে। কদিনের মধ্যেই আরও ২০০ টিকাকরণের কেন্দ্র তৈরি হয়ে যাবে দিল্লিতে। ২ কোটির বেশি দিল্লিবাসীকে ভ্যাকসিন দিতে ৩ কোটি টিকার প্রয়োজন। তবেই আগামী তিন মাসে গণটিকাকরণের কাজ সফল হবে।'' 

সরকারি পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই ৪০ লক্ষ ভ্যাকসিন পেয়েছে দিল্লি। সবাইকে টিকা দিতে আরও ২ কোটি ৬০ লক্ষ ভ্যাকসিন প্রয়োজন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দিল্লিতে প্রতিদিন ১ লক্ষ মানুষ ভ্যাকসিন নিচ্ছেন। এই সংখ্যাটাই তিন লক্ষে নিয়ে যেতে চান তিনি। ইতিমধ্যেই টিকাকরণের সাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। কাজও শুরু হয়ে গিয়েছে। দ্রুত দিল্লিবাসীকে টিকা দেওয়ার লক্ষেই এই সাইট বাড়ানো হচ্ছে।

দেশে কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই সচেতন করেছেন মহামারী বিশেষজ্ঞরা। মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে প্রকাশ্যেই এই তৃতীয় ঢেউয়ের জন্য আধিকারিকদের প্রস্তুতি নিতে বলেছেন। একই আশঙ্কা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এপ্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ''তৃতীয় কোভিডের ঢেউ আসার আগেই দিল্লিবাসীকে সুরক্ষিত করতে চাই। কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ, তারা যেন ভ্যাকসিন পাওয়ার যোগ্য মানুষের জন্য পর্যাপ্ত টিকা সরবরাহ করেন।''

রাজধানীর বর্তমান পরিস্থিতি বলছে, অক্সিজেনের অভাব দূর করতে বেশ কয়েকটা সদর্থক পদক্ষেপ নিয়েছে কেজরিওয়ালের সরকার। সম্প্রতি হোম আইসোলেশেন থাকা ব্যক্তিদের জন্য অনলাইনে অক্সিজেন বুকিংয়ের ব্যবস্থা করেছে দিল্লি সরকার। জেলায় জেলায় দিল্লি পরিবহণের বাস ডিপোয় রাখা হয়েছে ২০টি করে অক্সিজেন সিলিন্ডার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget