এক্সপ্লোর

Delhi Coaching Centre: নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধার, দিল্লি IAS কোচিং সেন্টারে জলে ঢুবে মৃত বেড়ে ৩

Delhi IAS Coaching Center: বেসমেন্টে উদ্ধারকাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের। কারণ, প্রচুর পরিমাণে জল ঢুকে যায় সেখানে।

নয়া দিল্লি: দিল্লির রাজেন্দ্র নগরে রাও IAS কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে দুই ছাত্রীর মৃত্যু। বেসমেন্টে একটি লাইব্রেরি রয়েছে। সেখানে ৩০ থেকে ৩৫ জন থাকত। বেঞ্চের উপরে দাঁড়িয়েছিল ছাত্র-ছাত্রীরা। আচমকা জল ঢুকে বিপত্তি ঘটে। 

জলের তোড়ে ফেটে যায় বেসমেন্টের কাচ। ৩ ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। এখনও তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ ও দমকল। ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লি পুলিশের কর্তারা। ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। 


শনিবার সন্ধে থেকে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজেন্দ্র নগর এলাকা। কোচিং সেন্টারের বেসমেন্টেও জল ঢুকে যায়। সেই সময় উপরের তলায় ক্লাস চলছিল। জানা গিয়েছে, প্রায় তিন ঘণ্টা বেসমেন্টে আটকে ছিলেন তিন পড়ুয়া। এরপর সাড়ে সাতটা নাগাদ পুলিশের কাছে খবর যায়। খবর পেয়েই কোচিং সেন্টারে পৌঁছয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের পাঁচটি ইঞ্জিন। এলাকায় বিদ্যুৎ ছিল না। টর্চ নিয়ে পড়ুয়াদের খোঁজ শুরু করে উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে দুই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। নিখোঁজ এক ছাত্রীর খোঁজ চলছিল। পরে সেই নিথর দেহও উদ্ধার হয়। 

বেসমেন্টে উদ্ধারকাজ চালাতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের। কারণ, প্রচুর পরিমাণে জল ঢুকে যায় সেখানে। জল বের করার জন্য ৫টি মোটর পাম্প কাজে লাগায় দমকল বিভাগ। ঘটনাস্থলে মোট ৫টি ইঞ্জিন পৌঁছয়। 

দিল্লির দমকল বিভাগের তরফে বলা হয়, বেসমেন্টে ৩০ জন ছাত্র-ছাত্রী ছিলেন। তাঁদের মধ্যে তিনজন আটকে পড়েন। বাকিরা বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু মর্মান্তিক মৃত্যু হয় ৩ জনের। দিল্লির পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের মন্ত্রী আতিশি বলেছেন যে ভারী বৃষ্টির ফলেই এঘটনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রশ্ন উঠছে, হঠাৎ বৃষ্টিতে কীভাবে বেসমেন্টের প্রায় ১২ ফুট জলের তলায় চলে গেল ? কীভাবে দুর্ঘটনা ? এনিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।                                                                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
'মঙ্গল মিলনে' যখন ফের একবার কাছাকাছি NCPI-BJP, অস্বস্তি বাড়ালেন ৩ NCPI সাংসদ
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Taj Mahal Death : তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
তাজমহলে মৃত্যু ! পশ্চিমদ্বারের কাছেই লুটিয়ে পড়লেন ASI কর্মী
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget