এক্সপ্লোর

Delhi Metro: যন্তর মন্তরে লাগাতার আন্দোলন, আজও বন্ধ দিল্লির ১৮টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন

Delhi Jantar Mantar Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে উত্তাল দেশ। গতকাল দ্বিতীয় বৈঠকেও মেলেনি সমাধান। আজ দুপুরে ফের বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার ও CJP।

নয়াদিল্লি : NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে ও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে চলছে লাগাতার আন্দোলন। এদিকে নিরাপত্তার কারণে, গতকালের মতো আজও রাজধানীতে ১৮টি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ রাখার ঘোষণা করল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। আজ সকাল সাড়ে ৭টা থেকে, মান্ডি হাউসের মতো একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা করেছে DMRC. তবে রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট-এর মতো স্টেশনে ইন্টারচেঞ্জ অর্থাৎ লাইন পরিবর্তনের পরিষেবা স্বাভাবিক রয়েছে। 

প্রশ্নফাঁসকাণ্ডে উত্তাল দেশ। গতকাল দ্বিতীয় বৈঠকেও মেলেনি সমাধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে এখনও অনড় ককরোচ জনতা পার্টি। এই প্রেক্ষাপটে আজ দুপুরে ফের বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার ও CJP। এই বিষয়ে, সিদ্ধান্তের জন্য শনিবার পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। বৈঠকের পর দাবি করলেন ককরোচ জনতা পার্টি-র জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। গতকালের মতো আজও কথাবার্তা হবে বলে জানিয়েছেন জেপি নাড্ডা। 

যন্তর মন্তরে আসা কমপক্ষে ২ হাজার জনের অতীতে রয়েছে..., দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি 

মোদি সরকারের কাছে আন্দোলনকারীদের ৩টি দাবি।  এক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দুই, NEET-এর প্রশ্নফাঁসের ফলে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য। তিন, আন্দোলনকারীদের উপর থেকে FIR তুলে নেওয়া। দ্বিতীয় ও তৃতীয় দাবির ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্য়াগের দাবিতে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় সরকার। ফলে শুক্রবার নিষ্ফলা হয়েছে কেন্দ্রীয় সরকার ও আন্দোলনকারীদের বৈঠক। 

প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনের আবহে পদক্ষেপ নিল NEET-এর নিয়ামক সংস্থা ন্য়াশনাল টেস্টিং এজেন্সি। বরখাস্ত করা হল ৪৭ জন আধিকারিককে। কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা হল NEET. আর সেই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার উঠছে প্রশ্ন ফাঁসের মতো মারাত্মক অভিযোগ, যার জেরে বাতিল হচ্ছে পরীক্ষা। জলে যাচ্ছে যোগ্য় ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রস্তুতি। ভবিষ্য়ৎ নিয়ে তৈরি হচ্ছে দুশ্চিন্তা, সংশয়। এই হতাশাই এবার দেশজুড়ে চূড়ান্ত ক্ষোভের চেহারা নিয়েছে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। দাবি উঠছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্য়াগের। প্রশ্ন উঠছে, NEET-এর নিয়ামক সংস্থা NTA অর্থাৎ ন্য়াশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়েও। লাগাতার এই আন্দোলনের আবহে পদক্ষেপ নিল NTA. এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে উচ্চশিক্ষা মন্ত্রক থেকে পঞ্চায়েতিরাজ মন্ত্রকে পাঠানো হয়।

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget