এক্সপ্লোর

Delhi Lockdown Extended : বেলাগাম সংক্রমণ, দিল্লিতে ফের বাড়ল লকডাউনের মেয়াদ

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে গত ১৯ এপ্রিল প্রথম ৬ দিনের লকডাউন ঘোষণা করে কেজরিওয়াল সরকার। যা আগামী সোমবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, পরিস্থিতি বিচার করে তা আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিল্লি : রাজধানীতে করোনা সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে ফের আরও ১ সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়াল দিল্লির সরকার। রবিবার একটি সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করে জানান, আগামী ৩ মে ভোর ৫টা পর্যন্ত দিল্লিতে লকডাউন জারি থাকব।

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে গত ১৯ এপ্রিল প্রথম ৬ দিনের লকডাউন ঘোষণা করে কেজরিওয়াল সরকার। যা আগামী সোমবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, পরিস্থিতি বিচার করে তা আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


পরিসংখ্যান বলছে, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর দিল্লিতে সংক্রমণের হার ৩২ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে সংখ্যাটি ৩২.৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৪,১০৩ জন। ঊর্ধ্বমুখী মৃত্যুর গ্রাফও। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের ৷ রাজধানীতে লকডাউন থাকা সত্ত্বেও গত ৬ দিন করোনায় মৃতের সংখ্যা কমেনি। উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৩,৪৯,৬৯১ জন।

দিল্লির হাসপাতালগুলোতে অক্সিজেনের সঙ্কট ইতিমধ্যেই চরমে পৌঁছে গিয়েছে। একের পর এক হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বহু রোগীর। সঙ্কট সামলাতে প্রধানমন্ত্রীর কাছে কার্যত করজোড়ে অক্সিজেনে জোগানের আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে আপাতত লকডাউনকেই হাতিয়ার করে কিছুটা হলেও সংক্রমণ বাগে আনতে চাইছে কেজরিওয়াল সরকার।

এদিকে নতুন একটি পরিসংখ্যান রাজধানীর বুকে উদ্বেগ আরও বাড়িয়েছে। দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকরা দেখেছেন, এই মুহূর্তে দিল্লিতে একজন করোনা আক্রান্ত নয়জনকে সংক্রমিত করছেন। যেই পরিসংখ্যানটা গত বছর ছিল চার। ভাইরোলজিস্টরা বলছেন, ভারতের B.1.6.1.7 সহ আরও ভ্যারিয়েন্ট সংক্রমণ বাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, ভারতে করোনা দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। পাশাপাশি বাইডেন প্রশাসনের তরফে দ্রুত সাহায্য পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী আজ এক রেডিও বার্তায় বলেছেন, করোনার প্রথম ঢেউয়ের সফলভাবে মোকাবিলা করার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু, এই ঝড় দেশকে নাড়িয়ে দিয়েছে।

সেরা শিরোনাম

Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Jan Suraaj Party: এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
Delhi News: দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
Delta Flight Hit by Firework: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget