এক্সপ্লোর

Delhi lockdown update : সোমবার থেকে মেট্রো চালু দিল্লিতে, জোড়-বিজোড় নীতি মেনে খুলবে দোকান

সোমবার থেকে দিল্লিতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত শুরু করবে মেট্রো রেল। পাশাপাশি জোড়-বিজোড় নীতি মেনে খোলা হবে দোকানপাট। শনিবার এই ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নয়া দিল্লি : আংশিক আনলক পর্ব শুরু হলেও লকডাউনের নিষেধাজ্ঞা জারি রইল রাজধানীতে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার থেকে মেট্রো রেল চালু হবে দিল্লিতে। পাশাপাশি জোড়-বিজোড় নীতি মেনে খোলা হবে দোকানপাট।

মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বদলে গেল পরিস্থিতি। দিল্লিতে ৫ শতাংশের নীচে কোভিড পজিটিভিটি রেট আসতেই লকডাউন নিয়ে ধৈর্ষ্য ধরতে বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে দিল্লি সেফ জোন হলেও তড়িঘড়ি আনলক পর্বে যাননি তিনি। সম্প্রতি এক শতাংশের নীচে চলে যায় রাজধানীর কোভিড পজিটিভিটি রেট। এরপরই দিল্লিবাসীর উদ্দেশ্যে খুশির খবর শোনান কেজরিওয়াল। একে একে রাজধানীতে আংশিক আনলক পর্ব শুরু হবে বলে জানান তিনি।

শনিবার সেই পর্বে নবতম সংযোজন দিল্লির দোকানপাট ও মেট্রো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত শুরু করবে মেট্রো রেল। পাশাপাশি জোড়-বিজোড় নীতি মেনে খোলা হবে দোকানপাট। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ''রাজধানীর কোভিড পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১৪ জন। মানে কোভিড পজিটিভিটি রেট কম। তবে কোভিডের তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রখে রাজধানীতে এখনও লকডাউন জারি রাখা হয়েছে। শপিং মল ও দোকানপাট জোড়-বিজোড় নিয়ম মেনে সোমবার থেকে খোলা হবে।''

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট। তবে সেই ক্ষেত্রে দোকানের জোড়-বিজোড় নম্বর অনুযায়ী, দোকান খোলার অনুমতি পাবেন দোকানিরা। সরকারি অফিসের ক্ষেত্রে এ গ্রেড আধিকারিকদের ১০০ শতাংশ উপস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে সরকার। অন্যদের ক্ষেত্রে এই উপস্থিতির সংখ্যা ৫০ শতাংশ। যদিও অত্যাবশ্যকীয় পরিষেবার ক্ষেত্রে আধিকারিক তথা কর্মীদের ১০০ শতাংশ উপস্থিতির কথা বলা হয়েছে নির্দেশে। বেসরকারি অফিসের ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তবে এক্ষেত্রে আগামী কিছুদিন কর্মীদের বাড়িত বসেই কাজের সুবিধা দিতে বলেছেন কেজরিওয়াল।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 30 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget