এক্সপ্লোর

মকর সংক্রান্তিতে হাড় কাঁপানো ঠান্ডা! শৈত্যপ্রবাহে ভয়ঙ্কর অবস্থা, IMD জারি করল কমলা সতর্কতা

দিল্লি-এনসিআর-এ ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করা হয়েছে। সকাল এবং গভীর রাতে দৃশ্যমানতা খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে।

যত দিন যাচ্ছে , রাজধানীতে আরও কড়া হচ্ছে শীত।  আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বুধবার (১৪ জানুয়ারি) রাজধানী শহরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দুপুরে ৫ থেকে ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঠান্ডা হাওয়া বইতে পারে, যার ফলে শীত আরও বেশি অনুভূত হবে।

ঘন কুয়াশার কমলা সতর্কতা, শৈত্যপ্রবাহে মানুষজন বিপর্যস্ত

দিল্লি-এনসিআর-এ ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করা হয়েছে। সকাল এবং গভীর রাতে দৃশ্যমানতা খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই কুয়াশার দাপন অত্যন্ত বেশি। চারিদিকই ঝাপসা। সড়ক ও রেল যোগাযোগেও পড়েছে প্রভাব। গাড়ির গতিও বেশ মন্থর। শীতল হাওয়াও বইছে হু হু করে। মঙ্গলবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । গত তিন বছরে জানুয়ারির শীতলতম সকাল ছিল মঙ্গলবার। অন্যদিকে, নয়ডায় তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। রীতিমতো কাঁপতে কাঁপতেই কাজে বেরোতে হয় দিল্লিবাসীকে। 

AQI ৬১৫ তে পৌঁছাল, বাতাস খুবই খারাপ

ঠান্ডা এবং কুয়াশার সঙ্গে দিল্লির বাতাসও গুরুতর পরিস্থিতিতে পৌঁছেছে। আজ (১৪ জানুয়ারি) রাজধানীর AQI আবারও ৬১৫ রেকর্ড করা হয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক জায়গায় পৌঁছায়। বিষাক্ত বাতাসের ফলে বয়স্ক, শিশু এবং শ্বাসকষ্টের রোগীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

১৫ থেকে ২০ জানুয়ারির মধ্যে মিলতে পারে স্বস্তি

আবহাওয়া বিভাগ (IMD) অনুসারে, ১৫ জানুয়ারি থেকে ২০ জানুয়ারীর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যদিও সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার পরিস্থিতি বজায় থাকতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে

IMD জানাচ্ছে যে, ১৫ জানুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে পারে, যার প্রভাব দিল্লি-এনসিআর-এও দেখা যাবে। এর জেরে ১৯ জানুয়ারি পর্যন্ত আকাশে বিক্ষিপ্ত মেঘ থাকতে পারে এবং তাপমাত্রায় সামান্য বৃদ্ধি হতে পারে। ২০ থেকে ২৩ জানুয়ারির মধ্যে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, যার কারণে আবহাওয়া আবারও পরিবর্তন হতে পারে।                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Court on Maruti Suzuki E20 Car: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget