এক্সপ্লোর

'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে

ডেনমার্কে মুসলিম জনগোষ্ঠী মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ। হিসেব অনুসারে তারা দেশের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়।

কোপেনহেগেন: ইউরোপে অভিবাসন নীতি নিয়ে চর্চার মধ্যেই এবার মুসলিমদের আজান (Azaan) নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ডেনমার্কের কট্টরপন্থী অভিবাসন মন্ত্রী মর্টেন বডস্কভ।  দেশজুড়ে মসজিদ থেকে লাউডস্পিকারে আজান সম্প্রচার নিষিদ্ধ করার পুরনো পরিকল্পনা নিয়ে ফের ভাবনা চিন্তা শুরু করেছে সে-দেশের প্রশাসন। সরকারের এই পরিকল্পনার কথা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।  

ডেনমার্কের কঠোর অভিবাসন নীতির সমর্থক নেতা মর্টেন বোডস্কভ (Morten Bodskov) বলেছেন, দেশের কিছু অংশে 'ইসলামাইজেশন' বা ইসলামি প্রভাব বাড়বাড়ন্ত। তাঁর দাবি, আজানের আওয়াজ ছড়িয়ে পড়ছে বড় এলাকা জুড়ে। এতে মানুষের সমস্যা হচ্ছে। তাঁর কথায়, বিষয়টি ডেনমার্কের সামাজিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "ডেনমার্কের বাড়ির ছাদ থেকে আজানের আওয়াজ খাপ খায় না।" তিনি আর বলেন, এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয় যাতে মানুষ রাস্তায় হাঁটতে গিয়ে মনে করেন তাঁরা যেন "ইসলামাবাদের কোনও শহরতলিতে" এসে পড়েছেন।

কেন ফের এই বিতর্ক?

ডেনমার্কে মুসলিম জনগোষ্ঠী মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ। হিসেব অনুসারে তারা দেশের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়। তবে গত কয়েক বছরে অভিবাসন ও একীভূতকরণ (integration) নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। সেই প্রেক্ষাপটেই লাউডস্পিকারে আজান সম্প্রচারে নিষিদ্ধের প্রস্তাব আবার আলোচনায় এসেছে।

কড়া অভিবাসন নীতির পথেই ডেনমার্ক

প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন (Mette Frederiksen)-এর নেতৃত্বে ডেনমার্ক ইতিমধ্যেই ইউরোপের অন্যতম কঠোর অভিবাসন নীতি গ্রহণ করেছে। সরকার অবৈধ অভিবাসন রোধ, শরণার্থীদের সংখ্যা কমানো এবং সামাজিক সংহতি বজায় রাখার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে। এর আগে সরকার জনসমক্ষে মুখ ঢাকা বোরখা বা হিজাব পরার উপরও নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট চর্চা হয়। 

সমালোচনা ও বিতর্ক

আজান সম্প্রচারের উপর সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়টি  সামনে আসতেই মানবাধিকার সংগঠনগুলি মুখ খুলেছে। তাদের মতে, সরকার এই  সিদ্ধান্ত নিলে, তা ধর্মীয় স্বাধীনতা বাধা হতে পারে। সেই সঙ্গে  এ ধরনের পদক্ষেপ সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার লঙ্ঘিত হতে পারে।  অন্যদিকে, সরকারের সমর্থকদের দাবি, এই সিদ্ধান্ত কোনও নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে নয়; বরং জনপরিসরে ধর্মীয় কোনওরকম ধ্বনি নিয়ন্ত্রণ এবং দেশের সাংস্কৃতিক পরিচয় রক্ষার উদ্দেশ্যেই নেওয়া।                                     

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Advertisement

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget