এক্সপ্লোর

ভ্যাকসিন পেতে মরিয়া, মশারি, বালিশ, চাদর নিয়ে রাত থেকেই লাইন

ভ্যাকসিনের জন্য মানুষ যে কতটা মরিয়া, জলপাইগুড়ির ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের ছবিই তার প্রমাণ

জলপাইগুড়ি: মশারি, বালিশ, চাদর নিয়ে রাত থেকেই ভ্যাকসিনের জন্য লাইন। ভ্যাকসিনের জন্য মানুষ যে কতটা মরিয়া, জলপাইগুড়ির ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের ছবিই তার প্রমাণ। জানা গিয়েছে, ওই ভ্যাকসিনেশন কেন্দ্রে নাম নথিভুক্ত করার ব্যবস্থা নেই। আগে এলে আগে পাবে, এই ভিত্তিতে, কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন ১০০ জনকে প্রতিদিন দেওয়া হচ্ছে।  সেই কারণেই রাত থেকেই মশারি, বালিশ নিয়ে লাইন দিতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। 

কেউ বাড়ি থেকে এনেছেন চাদর। কেউ এনেছেন বালিশ। কেউ আবার মশারি। ভ্যাকসিনের আকাল এমন পর্যায়ে পৌঁছেছে যে, এভাবেও বাড়ির বাইরে রাত কাটাতে হচ্ছে বহু মানুষকে। এই ছবি জলপাইগুড়ির ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের। হাসপাতাল সূত্রে খবর, ভ্যাকসিন মজুত থাকলে দিনে একশোজনকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে এখানে।

কিন্তু অনেকেরই অভিযোগ, দিনের পর দিন লাইন দিলেও তাঁদের কপালে ভ্যাকসিন জোটেনি। তাই বাধ্য হয়ে রাত থেকে, এভাবেই বালিশ-চাদর-মশারি নিয়ে তাঁরা চলে এসেছেন হাসপাতাল চত্বরে। কেউ রাত আটটায় এসে লাইন দিচ্ছেন। কেউ আবার মাঝরাতে আসছেন।

ময়নাগুড়ি অঞ্চলের বাসিন্দা তথা ভ্যাকসিন গ্রাহক সন্টু পাল বলেন, ভ্যাকসিন নিতে লাইনে দাঁড়িয়ে আছি, রাত ৮টায় চলে এসেছি, সকাল ১১টায় ভ্যাকসিন নিয়ে যাব, মশার কামড় খাচ্ছি, বাড়ি থেকে মশারি, চাদর নিয়ে এসেছি, এখানেই কষ্ট করে থাকব। ওই অঞ্চলের বাসিন্দা আরেক ভ্যাকসিন গ্রাহক দুলাল কর্মকার বলেন, রাত ৩টেয় এসেছি, ১০০ জনের বেশি দেবে না বলছে, যা লাইন আতঙ্কে ভুগছি, পাব কিনা জানি না, ৩ দিন ধরে ঘুরছি।

রাত থেকে তো লাইন ছিলই, সকালে সেই লাইন আরও লম্বা হতে থাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। গত কয়েক দিনে জলপাইগুড়িতে রোজ করোনা আক্রান্ত হয়েছেন ৪০০-র বেশি মানুষ। অব্যাহত রয়েছে মৃত্যুও।এই পরিস্থিতিতে ভ্যাকসিন পেতে নাজেহাল অবস্থা হচ্ছে মানুষের। এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গে করোনা সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুশান্তকুমার রায়ের দাবি,  কেন্দ্রের তরফে ভ্যাকসিন কম পাঠানো হচ্ছে। যেরকম ভ্যাকসিন আসছে, সেই অনুযায়ী দেওয়া হচ্ছে। তবে সংক্রমণ বাড়তে থাকায়, ভ্যাকসিনের চাহিদা আগের থেকে অনেক বেড়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget