এক্সপ্লোর

শনিবার শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা আর সোমবারই সংসদে ধর্মেন্দ্র প্রধানকে বিরাট অভ্যর্থনা NDA - র

সোমবার সংসদে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রবেশ করতেই দেখা গেল চমকপ্রদ ছবি। কার্যত তাঁকে ঘিরে ধন্য-ধন্য করা শুরু করেন এনডিএ-র সাংসদরা।

নয়াদিল্লি : নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ এখনও কমেনি। এরই মধ্যে আন্দোলনের চাপে গত রবিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ ছাড়েন ধর্মেন্দ্র প্রধান। এরপর সোমবার সংসদে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রবেশ করতেই দেখা গেল চমকপ্রদ ছবি। কার্যত তাঁকে ঘিরে ধন্য-ধন্য করা শুরু করেন এনডিএ-র সাংসদরা। উষ্ণ অভ্যর্থনা জানান। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে দেশব্যাপী আন্দোলনের জেরে শনিবারই তিনি মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান।  

সংসদে বিশেষ সংবর্ধনা

ধর্মেন্দ্র প্রধান সংসদ ভবনে পৌঁছানোর আগেই বিজেপি এবং এনডিএ-র একাধিক সাংসদ মকর দ্বারের সামনে জড়ো হন। তিনি পৌঁছতেই তাঁকে স্বাগত জানান দলের সহকর্মীরা। তাঁকে সংসদ ভবনের ভেতরে নিয়ে যাওয়ার পাশাপাশি শুভেচ্ছা জানানো হয় এবং সংহতির প্রতীক হিসেবে তাঁকে একট টুপি পরিয়ে সম্মান জানানো হয়। এই ঘটনায় স্পষ্ট ধর্মেন্দ্র প্রধানের পাশেই আছে এনডিএ নেতৃত্ব।  

NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে  শনিবার দুপুরে ইস্তফা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগেই, NEET-কাণ্ডে সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় শিক্ষা সচিবকে। পাশাপাশি বরখাস্ত করা হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির  ৪৭ জন আধিকারিককে।

বিরোধীদের প্রতিবাদে সরব সংসদ চত্বর

সোমবারই সংসদে পেশ   ‘পাবলিক এগ্জ়ামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ পেশ হওয়ার কথা । সংশোধনী বিলে বলা হয়েছে, প্রশ্ন ফাঁস, উত্তরপত্রে কারচুপি, কম্পিউটার হ্যাকিং, ডিজিটাল মাধ্যমে প্রশ্ন বা উত্তর ছড়িয়ে দেওয়া ও সংগঠিত পরীক্ষা জালিয়াতি-কে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে। এছাড়া অপরাধে জড়িত ব্যক্তি ছাড়াও সংগঠিত চক্র, সংস্থা বা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে এই বিলে। সংসদে নতুন এই বিলটি পেশ করার কথা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের। বিলে বলা হয়েছে-প্রশ্নফাঁসের ঘটনায় দোষীদের হবে ১০ বছরের কারাদণ্ড ও ১০ কোটি টাকা জরিমানা। বিচার হবে ফাস্ট ট্র্যাক আদালতে । ৩ মাসের মধ্যে শেষ করা হবে শুনানি। 

অন্যদিকে, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে সোমবার বিরোধী জোটের সাংসদরা সংসদ চত্বরে বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে।  স্লোগান তোলেন বিরোধী নেতারা। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর  পুলিশি কড়াকড়ির জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়।   

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget