এক্সপ্লোর

Dilip Ghosh : 'অতি বাম যোগ'! ধর্মতলায় ছাত্র আন্দোলনে চরম বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

Dilip Ghosh on NEET Protest : 'অতি বাম যোগ রয়েছে, সব পরিষ্কার হয়ে যাবে ধীরে ধীরে'। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শুক্রবার ঘটে যাওয়া ঘটনা নিয়ে কড়া ভাষায় জবাব দিলেন দিলীপ ঘোষ।

কলকাতা : NEET আন্দোলনে উত্তাল গোটা দেশ। ইতিমধ্যেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সিজেপি-র তরফে মোট তিনটি দাবি সরকারের কাছে রাখা হয়েছিল। তার মধ্যে প্রথম দাবিই ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। এ ছাড়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার নিশ্চয়তা এবং নিটের প্রশ্নফাঁসে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের নিশ্চয়তা চাওয়া হয়েছিল। সব দাবি মেনে নিল সরকার এবং ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। কিন্তু শুক্রবার তাঁর ইস্তফার দাবিতে কলকাতায়ও চলে মিছিল। আর এই মিছিল ঘিরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। মার খেতে হয় সাংবাদিকদের। পুলিশকে লক্ষ ছোঁড়া হয় জলের বোতল। এই প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ।          

শনিবার ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে CJP ও অতি বাম যোগ নিয়ে মুখ খোলেন তিনি। তিনি জানান, ''আপনারা জেনে রাখুন এরা কারা, যারা নেপালের গল্প বলছে, পাকিস্তানের গল্প বলছে, কাশ্মীরের। এই যে একটা চেইন আছে না ভারতকে ভাগ করার, ভারতের বিরোধিতা করার, এই স্লোগান বারবার চলে আসে। নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উগ্রপন্থীদের টাইট করেছেন, বিচ্ছিন্নতাবাদীদের টাইট করেছেন। তারা এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। এরা এই রকম কোনো না কোনো ইস্যুকে সামনে রেখে মাঝে মাঝে উৎপাত করে। মিডিয়াতে এরা বেঁচে থাকে। এদের কোন প্রভাব সমাজে নেই। ওরা যা করেছে, মিডিয়াকে অ্যাটাক করেছে, সাধারণ মানুষ পুলিশকে আক্রমণ করেছে। মানুষ এতে খুব বেশি লাভ পাবে না। আমরা দেখেছি যাদবপুরে একটা আলাদা আইল্যান্ড আছে। যেখানে ভারত বিরোধী স্লোগান দেয়। ভারতকে টুকরে হোঙ্গে, আজাদী, ইনশাআল্লাহ এই সমস্ত স্লোগান আমরা দেখেছি। কিন্তু তাদের অস্তিত্বটা কোথায় আছে? রাজনীতিতে কোথাও নেই। বামপন্থী অতি বামপন্থী কিছু কিছু মানুষ থাকে; কারো হয়ে তারা কাজ করে। এখানেও তাই হয়েছে। গণতন্ত্রের পরিবেশ আছে তাই লাফালাফি করছে।''                          

অতি বাম যোগ নিয়ে দিলীপ ঘোষ জানান, '' রাতারাতি তো বোঝা যায় না। ধীরে ধীরে এক্সপোজ হয় আর হবে। এদের এক্টিভিটি মিলে যাচ্ছে , এদের স্লোগান মিলে যাচ্ছে। এদের কাজ করার ঢং ঘুরেফিরে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ। বোঝাই যাচ্ছে এরা এদিক ওদিক দুটোই আছে।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল প্রেম! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল প্রেম! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget