এক্সপ্লোর
বাড়িতে ঢুকে গৃহবধূর ‘শ্লীলতাহানি’, বাধা দিলে ধারাল ‘অস্ত্রের কোপ’, অভিযুক্তের গাড়ি ও বাড়ি ভাঙচুর
বাড়িতে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানি।বাধা দিলে ধারাল অস্ত্রের কোপ। এই অভিযোগ ঘিরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার হালিশহরে। এরপর ভাঙচুর করা হয় অভিযুক্তের গাড়ি ও বাড়ি।আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

উত্তর ২৪ পরগনা: বাড়িতে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানি।বাধা দিলে ধারাল অস্ত্রের কোপ। এই অভিযোগ ঘিরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার হালিশহরে। এরপর ভাঙচুর করা হয় অভিযুক্তের গাড়ি ও বাড়ি।আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। নির্যাতিতার দাবি, স্বামী কাজে বেরিয়ে যাওয়ার পর বুধবার সকালে তিনি বাড়িতে একাই ছিলেন।তখনই আচমকা বাড়িতে ঢুকে পড়ে বিশু দাস নামে স্থানীয় এক যুবক। গৃহবধূর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। এরপরই পালিয়ে যায় অভিযুক্ত যুবক। এরপরই উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়। বীজপুর থানার পুলিশ সূত্রে দাবি,ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Before You Go
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















