এক্সপ্লোর

Amit Shah:উত্তর-পূর্বের ৩ রাজ্যে ফের কমছে আফস্পা-র পরিধি, ঘোষণা শাহের

AFSPA:উত্তর-পূর্ব ভারতে আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট' বা 'আফস্পা'-র অধীনে থাকা এলাকার পরিসর কমছে, ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

নয়াদিল্লি: উত্তর-পূর্ব ভারতে আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট' বা 'আফস্পা'-র (AFSPA) অধীনে থাকা এলাকার পরিসর কমছে, ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। আর নির্দিষ্ট করে বললে,'আফস্পা'-র আওতাধীন উপদ্রুত এলাকার পরিসর কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নাগাল্যান্ড (Nagaland), মণিপুর (Manipur) ও অসমের (Assam) একাধিক এলাকা এর ফলে উপদ্রুত এলাকার তকমামুক্ত হবে। উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতির উন্নতি হওয়াতেই এই সিদ্ধান্ত, ট্যুইটারে জানিয়েছেন শাহ।

ট্যুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর...
'উত্তরপূর্বের জন্য ঐতিহাসিক দিন! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার নাগাল্যান্ড, মণিপুর এবং অসমে আরও একবার আফস্পা-র আওতাধীন উপদ্রুত এলাকার পরিসর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। উত্তর পূর্ব ভারতে যে ভাবে পরিস্থিতির উন্নতি হয়েছে, তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, একমাত্র মোদি সরকারের আমলেই উত্তর পূর্বে নিরাপত্তা, শান্তি ও উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছে। ফলে এই এলাকায় দ্রুত উন্নতি হচ্ছে। এই জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। উত্তরপূর্বের বাসিন্দাদের সঙ্গে ভারতের বাকি অংশের আত্মিক যোগাযোগ তৈরির জন্যও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শাহ। 

আফস্পা কী?
'আফস্পা'-র সৌজন্যে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য় উপদ্রুত এলাকায় বিশেষ ক্ষমতার অধিকারী সেনাবাহিনী। এই ক্ষমতার জেরে যে কোনও সময়ে তল্লাশি, গ্রেফতারি এমনকি প্রয়োজনে গুলিও চালাতে পারেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এই আইনের আওতায় কোনও জেলা বা এলাকায় উপদ্রুত তকমাভুক্ত হলে সেখানে যে কোনও সময়ে অভিযান চালাতে পারে সেনাবাহিনী। এর আগে, গত বছর মার্চেও কমছে উত্তর-পূর্বের রাজ্যে আফস্পা এক্তিয়ারভুক্ত এলাকার পরিধি কমার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।সে সময়ও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের উন্নয়নের কারণেই শান্তি ফিরেছে উত্তর-পূর্বে। পরিস্থিতির উন্নতি হওয়ায় আফস্পা এক্তিয়ারভুক্ত এলাকা কমানোর সিদ্ধান্ত। ট্যুইট করে দাবি করেন অমিত শাহ। সেই সময়ে জানানো হয়েছিল, অসমের স্রেফ ৯টি জেলা ও একটি সাব ডিভিশনে জারি থাকবে আফস্পা। ‘অসমের ৬০ শতাংশ এলাকা থেকে তুলে দেওয়া হবে আফস্পা। নামনি অসম, মধ্য অসম ও উজান অসমে মধ্যরাত থেকেই উঠে যাবে আফস্পা’, বলেন রাজ্যের  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বছরখানেক পর ফের নতুন সিদ্ধান্ত।

কয়েক দশক ধরে জারি আফস্পা...
১৯৫৮ সালে সশস্ত্রবাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) জারি করা হয়। নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বারবার আফস্পার অপব্যবহারের অভিযোগ উঠেছে। আফস্পা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছেন মানবাধিকার কর্মীরা। অবশেষে আফস্পার এক্তিয়ারভুক্ত এলাকার পরিধি কমানো হচ্ছে।

আরও পড়ুন:বঙ্গোপসাগর থেকে ঢুকবে জলীয় বাষ্প, ফের বৃষ্টির পূর্বাভাস ! আপনার জেলায় কী হবে ?

সেরা শিরোনাম

ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget