এক্সপ্লোর

Viral News: হাইড্রোসিলের চিকিৎসায় 'বন্ধ্যাত্বকরণ'! স্বাস্থ্যকেন্দ্রে ভুল অস্ত্রোপচার

Medical Negligence: ওই ঘটনায় ডাক্তারদের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।

পাটনা: রোগ হয়েছিল। চিকিৎসার আশায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন যুবক। চিকিৎসা তো মিললই না, উল্টে সম্পূর্ণ ভুল অস্ত্রোপচার হল ওই যুবকের। স্বাস্থ্যক্ষেত্রে চরম গাফিলতির এই নিদর্শন দেখা গেল বিহারে (Bihar)। সে রাজ্যের কাইমুর জেলায় একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এমনই চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে।

এক অবিবাহিত যুবক হাইড্রোসিল রোগে ভুগছিলেন। তারই চিকিৎসা করাতে তিনি ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন। সেখানে চিকিৎসক ওই যুবকের হাইড্রোসিলের চিকিৎসার পরিবর্তে ভ্যাসেক্টমি করেছেন বলে অভিযোগ। ভ্যাসেক্টমি (Vasectomy) বা ভ্যাসোলাইগেশন একটি অস্ত্রোপচার, যা কোনও পুরুষের জন্ম দেওয়ার ক্ষমতা বাদ দিতে বা নির্বীজকরণ করতে করা হয়। 

ওই ব্যক্তি হাইড্রোসিলে (Hydrocele) আক্রান্ত ছিলেন। তিনি চৈনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন চিকিৎসার জন্য। বুধবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সেটা হয়। কিন্তু হাইড্রোসিল অস্ত্রোপচারের বদলে তাঁর ভ্যাসেক্টমি করা হয় বলে অভিযোগ। এমন ঘটনায় বিস্মিত ও হতবাক ওই ব্যক্তির গোটা পরিবার। ঘটনার জেরে মানসিকভাবেও প্রবল আঘাত পেয়েছে গোটা পরিবার। পরে পুলিশের কাছে ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

কী বলছেন ওই ব্যক্তি:
IANS সূত্রে খবর, ওই ব্যক্তি বলেছেন, 'আমি হাইড্রোসিলে ভুগছিলাম। আশা কর্মীদের পরামর্শ মেনে আমি অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিই। সেই জন্যই আমি চৈনপুরা হাসপাতালে ভর্তি হই। সেখানে ডাক্তাররা আমার ভুল অস্ত্রোপচার করেছে।' তিনি আরও বলেন, 'আমার কয়েকদিন পরেই বিয়ে হওয়ার কথা। আমি এখন বিয়ে কীভাবে করব? আমার জীবন শেষ করে দিল ওরা। আমরা পুলিশের কাছে ওই ডাক্তারদের নামে লিখিত অভিযোগ করেছি।' ওই ব্যক্তির বাবা বলেন, 'আমার ছেলেরর হাইড্রোসিল হয়েছিল। কিন্তু ডাক্তাররা ভ্যাসেক্টমি করে দিয়েছে। ওর এখনও বিয়ে হয়নি। ডাক্তাররা আমার ছেলের জীবন বরবাদ করেদিল। আমি চাই প্রশাসন ওদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করুক।'

ডাক্তারদের দাবি:
যদিও ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অভিযুক্ত চিকিৎসকরা এই অভিযোগ মানতে চাননি। তাঁদের দাবি, তাঁরা রোগীদের ভ্যাসেক্টমির বিষয়ে জানিয়েছিলেন, ওই নিয়ে যাবতীয় তথ্য তাঁকে দেওয়া হয়েছিল। সব জানানোর পরে ওই ব্যক্তির সম্মতি নিয়েই এই অস্ত্রোপচার করা হয়েছে।

চৈনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সুনীল কুমার বলেন, 'এই ঘটনা আমাদের নজরে এসেছে। এই নিয়ে একটি তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য দফতরে আমরা একটি রিপোর্ট সাবমিট করব। কেউ দোষীসাব্যস্ত হলে অবশ্যই কড়া পদক্ষেপ করা হবে।'

আরও পড়ুন: অ্যাডিনো ভাইরাসের দাপট শহরে, শিশু হাসপাতালে বেডের সঙ্কট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget