এক্সপ্লোর

হোয়াইট হাউসের বাইরে গুলির আওয়াজ, আহত ১, সাংবাদিক বৈঠকের মধ্য থেকে তড়িঘড়ি সরানো হল ট্রাম্পকে

ট্রাম্প বলেছেন, গোটা বিশ্বই বিপজ্জনক, তাই যা ঘটেছে তা অস্বাভাবিক কিছু নয়।

  ওয়াশিংটন: হোয়াইট হাউসের বাইরে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করল সিক্রেট সার্ভিস। শোনা যাচ্ছে, ওই ব্যক্তির কাছে অস্ত্র ছিল। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় সাংবাদিক বৈঠকে বসেছিলেন। আচমকা বৈঠকের মধ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপরই হোয়াইট হাউসের লনে দেখা যায় হাতে অটোমেটিক রাইফেল, কালো পোশাক পরা সিক্রেট সার্ভিসের লোকজনকে। কয়েক মিনিট পর ফের আসেন ট্রাম্প, তিনিই সাংবাদিকদের খবর দেন, হোয়াইট হাউসের বাইরে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করা হয়েছে। সিক্রেট সার্ভিস টুইট করে বলেছে, সেভেনটিন্থ স্ট্রিট ও পেনিসিলভ্যানিয়া অ্যাভিনিউয়ের মধ্যে ওই শ্যুটিংয়ের ঘটনায় তাদের এক অফিসার যুক্ত রয়েছেন। সিক্রেট সার্ভিস বলেছে, মনে করা হচ্ছে, আহত ব্যক্তি সন্দেহভাজন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাম্প বলেছেন, ওই ব্যক্তির পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে তিনি কিছুই জানেন না। সে সশস্ত্র ছিল কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, যা শুনেছেন, তাতে মনে হচ্ছে, হ্যাঁ। তবে হয়তো এই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, কারণ গোটা ঘটনা ঘটেছে হোয়াইট হাউসের বাইরে। ফলে নিরাপত্তা কোনওভাবে বিঘ্নিত হয়নি, দাবি করেছেন তিনি। হোয়াইট হাউসের আশপাশের রাস্তাগুলি আটকে দেওয়া হয়েছে, ঘোরাফেরা করছে পুলিশ ও অন্যান্য আধিকারিকদের গাড়ি। ফিলিপোস মেলাকু নামে এক বিক্ষোভকারী বছরের পর বছর ধরে হোয়াইট হাউসের সামনে অবস্থান বিক্ষোভ করছেন, তিনি বলেছেন, স্থানীয় সময় সন্ধে ৬টা বাজতে ১০-এ তিনি গুলির আওয়াজ পান। তারপর শোনেন পুরুষ কণ্ঠে আর্তনাদ। সঙ্গে সঙ্গে অটোমেটিক রাইফেল উঁচিয়ে অন্তত ৮ থেকে ৯ জন দৌড়ে আসেন। এই ঘটনায় কি ভীত মার্কিন প্রেসিডেন্ট? ট্রাম্প বলেছেন, গোটা বিশ্বই বিপজ্জনক, তাই যা ঘটেছে তা অস্বাভাবিক কিছু নয়। সিক্রেট সার্ভিসের দেওয়া নিরাপত্তায় তিনি যথেষ্ট সুরক্ষিত, মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget