এক্সপ্লোর

US-Iran War: সাগরে ইরানের ৯টি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল আমেরিকা! এক আঘাতে ৪৮ জন খতম! ঘোষণা ট্রাম্পের

Donald Trump on Iranian Navy Ships: কটাক্ষের সুরে যুক্ত করেন, ‘এর বাইরে ওদের নৌবাহিনী ভালই কাজ করছে’!

নয়াদিল্লি: ইরানের নৌবাহিনী ছারখার হওয়ার পথে বলে এবার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নয়টি যুদ্ধজাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানালেন তিনি। সমুদ্রে সেগুলি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করলেন। (Donald Trump on Iran Naval Ships)

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, ‘এইমাত্র খবর পেলাম, আমরা ইরানের নৌবাহিনীর নয়টি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছি, যার মধ্যে কয়েকটি বেশ বড় ছিল’। (US-Iran War)

ট্রাম্প আরও লেখেন, ‘বাকিগুলির (ধ্বংস করার) জন্যও এগোচ্ছি আমরা-শীঘ্রই সব সাগরের তলানিতে গিয়ে পড়বে। আর একটি আক্রমণে ইরানের নৌবাহিনীর সদর দফতর গুঁড়িয়ে দিয়েছি আমরা’। কটাক্ষের সুরে যুক্ত করেন, ‘এর বাইরে ওদের নৌবাহিনী ভালই কাজ করছে’!

শনিবার সকালে ইরানে একযোগে হামলা চালায় আমেরিকা এবং ইজ়রায়েল। সেই হামলায় মারা যান ইরানের সর্বচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই। এর পর থেকে উপসাগরীয় অঞ্চলে, আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে পর পর আঘাত হানতে শুরু করে ইরান। রবিবারও সেই ধারা বজায় রয়েছে। এদিন আবার নতুন করে ইরানে হামলা চালায় ইজ়রায়েল। সেই আবহেই ইরানের নৌবাহিনী ধ্বংস করে দেওয়ার ঘোষণা করলেন ট্রাম্প।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরানের সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে আমেরিকা। B-2 স্টেলথ বম্বার যুদ্ধবিমান নামানো হয়েছে। ইরানের আন্ডারগ্রাউন্ট ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলির উপর 2000lb বোমা ফেলছে তারা। ট্রাম্পের দাবি, ইরানের ৪৮ জন নেতাকে হত্যা করা হয়েছে। তাঁর বক্তব্য, "এত সাফল্য বিশ্বাস করতে পারবেন না কেউ। এক আঘাতে ৪৮ নেতা খতম। জোরগতিতে কাজ চলছে।"

ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাফল্য ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, "আমরা নিজেদের জন্য এই কাজ করছি না, গোটা বিশ্বের জন্য করছি। সব কিছু সময়ের আগেই হয়ে যাচ্ছে।" ইজ়রায়েলের দাবি, আত্মরক্ষার্থেই ইরানের উপর হামলা চালিয়েছে তারা। ট্রাম্পের দাবি, পদক্ষেপ না করলে উরান আগ্রাসী হয়ে উঠত।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী

ভিডিও

Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget