এক্সপ্লোর

US-Iran War: ‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন

Donald Trump Fears Assassination: সম্প্রতি ইজরায়েলের তরফে সতর্ক করা হয় আমেরিকাকে। ইরান নতুন করে ছক কষছে বলে দাবি করে তারা। যদিও ট্রাম্পের দাবি, নতুন ছক নয়, বহু দিন ধরেই ওই চেষ্টা করে আসছে তেহরান।

নয়াদিল্লি: প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? নিজেই এই প্রশ্ন উস্কে দিলেন তিনি। জানালেন, ইরান যদি তাঁকে ‘খুন’ করতে সফল হয়, সেক্ষেত্রে তাঁদের উপর নির্বিচারে বোমাবর্ষণ করবে আমেরিকা। তিনি সেই মতো নির্দেশ দিয়ে রেখেছেন তিনি। (Donald Trump Fears Assassination)

New York Post-কে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। জানিয়েছেন, দীর্ঘ সময় ধরেই ইরানের ‘হিটলিস্টে’ রয়েছেন তিনি। তাই আগাম বার্তা দিয়ে রেখেছেন। ট্রাম্পের কথায়, “দীর্ঘ সময় ওদের হিট লিস্টে রয়েছি আমি। ওই সব সামাল দিতে হচ্ছে আমাদের…তবে কথা হল, আমি নির্দেশ দিয়ে রেখেছি। যদি তাই হয়, তাহলে এমন বোমা বর্ষণ করা হবে ওদের উপর, যা আগে কখনও দেখেনি ওরা। ১০০০ মিসাইল লোড করে প্রস্তুত রাখা হয়েছে। আমেরিকার ক্ষমতাসীন প্রেসিডেন্টকে নিশানা করার আগে মাথায় রাখা উচিত ইরানের।” (US-Iran War)

One thousand missiles are locked and loaded and aimed at Iran, should it act on its threat to assassinate, or attempt to assassinate, a sitting President of the United States, in this case me

আরও পড়ুন: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে

সম্প্রতি ইজরায়েলের তরফে সতর্ক করা হয় আমেরিকাকে। ট্রাম্পকে হত্যা করতে ইরান নতুন করে ছক কষছে বলে দাবি করে তারা। যদিও ট্রাম্পের দাবি, নতুন ছক নয়, বহু দিন ধরেই ওই চেষ্টা করে আসছে তেহরান। তাঁর কথায়, “না, না, ইজরায়েল কিছু জানতে পারেনি। আমি তো ওদের হিটলিস্টে ১ নম্বরে আছি। জীবন এমনই। আশাকরি আপনারা আমাকে মিস করবেন।”

এর আগে, তুরস্কের আঙ্কারায় NATO সম্মেলন থেকে আমেরিকায় ফেরার পরিকল্পান বদল করেন ট্রাম্প। নিরাপত্তার কারণেই ওই সিদ্ধান্ত নিতে হয় বলে সেই সময় জানিয়েছিল হোয়াইট হাউস। তাদের দাবি, ইরানের সেনা আধিকারিক কাসেম সোলেমনির উপর হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই থেকেই ট্রাম্প ইরানের নিশানায় বলে দাবি করে তারা।

আরও পড়ুন: মহামারির আকার নিতে পারে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

ইরানের হিটলিস্টে তিনি ১ নম্বরে আছেন বলে এর আগেও দাবি করতে শোনা যায় ট্রাম্পকে। তাঁকে বলতে শোনা যায়, “ওদের নেতা শেষ হয়ে গিয়েছে। আরও কিছু নেতা ছিল, তারাও শেষ। এখন আবার অন্যরা উঠে এসেছে। ওরাও হয়ত নেই, কে জানে। হতে পারে আমিও শেষ হয়ে যাব। কারণ আমি ওদের ১ নম্বর টার্গেট।”

গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েলের সঙ্গে মিলে যৌথ হামলায় আয়াতোল্লা আলি খামেনেইকে হত্যার পর থেকে ইরানের সঙ্গে যুদ্ধ চলছে আমেরিকার। সম্প্রতি দুইদেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও, সেই চুক্তি যে আর মানছেন না, তা জানিয়ে দিয়েছেন ট্রাম্প। আর তার পরই নতুন করে ফের ইরানে মুহুর্মুহু হামলা চালিয়েছে আমেরিকা। সেই আবহেই ফের একবার প্রাণনাশের আশঙ্কার কথা শোনা গেল ট্রাম্পের মুখে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget