এক্সপ্লোর

Donald Trump Arrest: গ্রেফতার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Hush Money Case Updates: আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেফতারির মুখে পড়তে হল। 

নয়াদিল্লি:  গ্রেফতার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট (USA President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেফতারির মুখে পড়তে হল। আদালতে আত্মসমর্পণের পর, ট্রাম্পই আমেরিকার প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট, যাকে নিয়ম মেনে গ্রেফতার করা হল। ২০২৪-এ রিপাবলিকানদের সম্ভাব্য নমিনি ট্রাম্প। এই পরিস্থিতিতে ট্রাম্পের গ্রেফতারি আমেরিকার রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। তাঁর গ্রেফতারির জেরে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে, তাই আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। পুরো নিউইয়র্ককে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে।

ট্রাম্প ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এই ঘটনাকে কেন্দ্র করে বিশাল সংখ্যক জমায়েত শুরু হয়েছে। তাঁর সমর্থক, বিরোধীরা, মিডিয়ায় কার্যত ছেয়ে গেছে । ট্রাম্প-বিরোধীরা ইতিমধ্যেই রাস্তায় ব্যানার নিয়ে নেমে পড়েছেন। তাতে লেখা, "সব সময় মিথ্যা কথা বলেন ট্রাম্প।" অন্যদিকে ট্রাম্পের সমর্থকরাও পাল্টা রাস্তায় ধ্বনি তুলতে শুরু করেছেন, "ট্রাম্প অথবা মৃত্যু।" এই পরিস্থিতিতে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তরফেও সন্তর্পণে পা ফেলা হচ্ছে। কারণ, এই মুহূর্তে কোনও বেফাঁস মন্তব্য বা পদক্ষেপ ট্রাম্প সম্পর্থকদের হিংসাত্মক করে তুলতে পারে বলে আশঙ্কা।

কী অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে ?

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়লসকে চুপ করাতে ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ২০০৬ সালে ট্রাম্প ওই পর্ন তারকার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে অভিযোগ ওঠে। আরও অভিযোগ, এনিয়ে যাতে ওই পর্ন তারকা মুখ না খোলেন সেজন্য ২০১৬ সালে আমেরিকায় নির্বাচনের আগে তাঁকে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দেওয়া হয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট পদে ট্রাম্পের জয়লাভের আগের এই ঘটনা ঘিরেই তদন্ত। ট্রাম্পের পূর্বতন আইনজীবী তথা সঙ্গী মাইকেল কোহেন যিনি এখন ট্রাম্প-বিরোধী হয়ে উঠেছেন, তাঁর বক্তব্য, ড্যানিলসকে চুপ থাকার জন্য ওই টাকার বন্দোবস্ত তিনিই করেছিলেন।

যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছেন ট্রাম্পের তৃতীয় পক্ষের স্ত্রী মেলানিয়া। যিনি সম্প্রতি আবার মা হয়েছেন। তিনি ওই পর্ন তারকার সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। 

এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে। যা আইনিভাবে আরও ভয়ানক পরিণতির দিকে নিয়ে যেতে পারে ট্রাম্পকে।  এর মধ্যে রয়েছে জর্জিয়ায় তাঁর ২০২০ সালের নির্বাচনে পরাজয়কে উল্টে দেওয়ার প্রচেষ্টার অভিযোগ, তার পরের বছর ৬ জানুয়ারি ক্যাপিটলে অশান্তির সঙ্গে তাঁর সম্ভাব্য জড়িত থাকা। 

আরও পড়ুন: কীভাবে আর্থিক সঙ্কটের মোকাবিলা সম্ভব ? ভারতের সাহায্য চাইলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
PM Narendra Modi : 'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন
Baranagar News | সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার
Militant Arrest: হানিট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট পেয়েছিল হামিম, অর্পিতা, দাবি STF-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget