এক্সপ্লোর

Covid19 Test Kit : কোভিডের অ্যান্টিবডি শনাক্তকরণের কিট আনল DRDO

কোভিডের অ্যান্টিবডি শনাক্তকরণের কিট আনল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নাম দেওয়া হয়েছে DIPCOVAN।

নিউ দিল্লি : কোভিডের অ্যান্টিবডি শনাক্তকরণের কিট আনল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নাম দেওয়া হয়েছে DIPCOVAN। এই কিট ব্যবহার করে করোনা ভাইরাসের নিউক্লিওক্যাপসিড প্রোটিন শনাক্ত করা যাবে। এর পাশাপাশি DIPCOVAN এটাও বুঝতে সাহায্য করবে যে সংশ্লিষ্ট ব্যক্তি কখনও করোনা ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন কি না বা তাঁর মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে কি না। এর প্রাথমিক উদ্দেশ্য, অ্যান্টিবডি শনাক্ত করা।

এই কিটটি যৌথভাবে তৈরি করেছে DRDO-র ডিফেন্স ইন্সটিটিউট অফ ফিজিওলজি অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস ল্যাব ও দিল্লির ভ্যানগুয়ার্ড ডায়গনস্টিক প্রাইভেট লিমিটেড। সম্প্রতি এর অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। 

DRDO-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সিরাম অথবা প্লাজমায় SARS-CoV-2 সম্পর্কিত অ্যান্টিজেনকে টার্গেট করা IgG অ্যান্টবডির সঠিকভাবে শনাক্ত করবে এই DIPCOVAN। পুরো পরীক্ষাটি শেষ করতে মাত্র ৭৫ মিনিট সময় লাগবে। তাছাড়া এই কিটটি ১৮ মাস পর্যন্ত সংরক্ষিত রাখা যাবে। দিল্লির বিভিন্ন কোভিড হাসপাতালে ১০০০-এর বেশি রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে এই কিট ব্যবহার করে। গত বছর এই প্রোডাক্টের তিনটি ব্যাচ বৈধতা পেয়েছে। 

এই কিটের উৎপাদন ও বিক্রি প্রসঙ্গে DRDO জানিয়েছে, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের অনুমোদন পাওয়া গিয়েছে। 

DRDO-র তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, জুন মাসের প্রথম সপ্তাহে এই কিটের বাণিজ্যিকভাবে উদ্বোধন করবে ভ্যানগুয়ার্ড ডায়গনস্টিক। প্রাথমিকভাবে ১০০ কিট পাওয়া যাবে। এই কিটের মাধ্যমে ১০ হাজার পরীক্ষা করা যেতে পারে। প্রত্যেকটি পরীক্ষায় খরচ পড়বে ৭৫ টাকা। পরে কোম্পানি মাসে ৫০০ করে এই কিট উৎপাদন করবে।

চলতি সপ্তাহের গোড়ার দিকে অ্যান্টি-কোভিড ওষুধ 2-deoxy-D-glucose (2-DG) এনেছে DRDO। এটা Dr Reddy's Laboratories-এর সঙ্গে যৌথভাবে তৈরি করেছে DRDO-র ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UN Warning on Weather: ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
ভারতের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা রাষ্ট্রপুঞ্জের, কী কী বিপদের আশঙ্কা করছে?
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget