এক্সপ্লোর

দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাইরে জলভরা বেলুন ছু়ড়ে 'এই করোনাভাইরাস' বলে কটাক্ষ বাইকবাহিনীর! এফআইআর দুই উত্তরপূর্বের মহিলা পড়ুয়ার

দুই মহিলার দাবি, বাইকবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উত্তরপূর্ব হেল্পলাইনে গেলে আরও খারাপ অভিজ্ঞতা হয় তাঁদের। সেখানে পুলিশ তাঁদের বোঝানোর চেষ্টা করে, হোলির এলে এসব স্বাভাবিক ব্যাপার, আকছারই হয়। দিল্লি, হরিয়ানার বাকি মহিলাদের মতো তাঁদেরও হাতে লাঠি নিয়ে চলাফেরার পরামর্শ দেয় থানা।

নয়াদিল্লি: করোনাভাইরাস নিয়ে দেশব্যাপী আতঙ্কের মধ্যেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন উত্তরপূর্ব ভারতের দিল্লিনিবাসী দুজন মহিলা। এঁদের একজন দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়়ুয়া। তাঁদের অভিযোগ, গত ৩ মার্চ বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাসের বাইরে কয়েকজন বাইক-আরোহী তাঁদের গায়ে জলভরা বেলুন ছুঁড়ে মারে, এমনকী ‘করোনাভাইরাস’ বলে ডাকে তাঁদের! কমলা নগরের কাছে রূপনগর থানায় এফআইআর দায়ের করেছেন তাঁরা। জানিয়েছেন, তাঁদের সঙ্গে এক পুরুষ বন্ধুও ছিলেন। বাইকআরোহী লোকজন তাঁদের গোপনাঙ্গ নিশানা করে বেলুন ছোড়ে, জাতপাতবিদ্বেষী মন্তব্য করে ‘এই করোনাভাইরাস’ বলেও কটাক্ষ করে। দুই মহিলার দাবি, বাইকবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উত্তরপূর্ব হেল্পলাইনে গেলে আরও খারাপ অভিজ্ঞতা হয় তাঁদের। সেখানে পুলিশ তাঁদের বোঝানোর চেষ্টা করে, হোলির এলে এসব স্বাভাবিক ব্যাপার, আকছারই হয়। দিল্লি, হরিয়ানার বাকি মহিলাদের মতো তাঁদেরও হাতে লাঠি নিয়ে চলাফেরার পরামর্শ দেয় থানা। তাঁদের কাছে না এসে বরং তাঁরা রূপনগর থানায় গেলে ভাল করতেন, এও বলে থানার লোকজন। যদিও শেষ পর্যন্ত পরদিন সকালে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (মহিলার মর্যাদাহানির লক্ষ্যে অপরাধমূলক হামলা), ১৮৮ (সরকারি কর্তার জারি করা নির্দেশ অমান্য করা) ধারায় এফআইআর দায়ের করা হয়। রাজধানীর বুকে উত্তরপূর্বের মহিলাদের হেনস্থা, হয়রানির ঘটনা নতুন কিছু নয়। সোমবার মেঘালয় থেকে আসা দিল্লি বিশ্ববিদ্য়ালয়ের এক ছাত্রীও ইভটিজিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেছেন। অতীতে দিল্লিতে মেয়েদের নিশানা করে বীর্যভর্তি বেলুন ছুড়ে মারার অভিযোগে শোরগোল হয়েছিল।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
Tushar Gandhi: পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
CJP Protest : ককরোচ পার্টির আন্দোলনে যোগ দিতে দিল্লি আসা আটকান ! রাজ্যে-রাজ্যে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের
ককরোচ পার্টির আন্দোলনে যোগ দিতে দিল্লি আসা আটকান ! রাজ্যে-রাজ্যে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget