এক্সপ্লোর

East Midnapore: শেষকৃত্য সেরে ফেরার সময় নন্দকুমারে পথ দুর্ঘটনায় মৃত্যু তিন যুবকের, আহত আরও ১

বন্ধুর মায়ের শেষকৃত্য সেরে ফেরার পথে আচমকা দুর্ঘটনা। মৃত তিন যুবক, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও এক।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বেরিয়েছিলেন বন্ধুর মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে। ফেরার পথে আচমকা দুর্ঘটনার কবলে পড়েন চার যুবক। দুর্ঘটনায় শেষ পর্যন্ত মৃত্যুমুখে ঢলে পড়েন তিন যুবকই। 

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। নন্দকুমার থানা এলাকার ঘটনা। এমন ঘটনায় স্বভাবতই শোকের ছায়া নেমেছে এলাকায়। 

পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার মাদুয়াখালি এলাকার বাসিন্দা প্রলয় দাসের মায়ের শেষকৃত্য সেরে বাড়ি ফিরছিলেন তাঁর চার বন্ধু। মোটরবাইকে করে ফিরছিলেন তাঁরা। 

কিন্তু ফেরার পথে দিনের শেষ যে এমন হবে তা কে ভেবেছিল? রাত দুটো নাগাদ হঠাৎ অঘটন। নন্দকুমারের কাঁটাপুকুরের কাছে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে ওই চার যুবকের মোটরবাইকটি।

নন্দকুমার থানার ওসি মনোজ ঝা, জানান গভীর রাতে তমলুক - ট্যাংরাখালি রোডে এই দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থলেই পড়ে ছিলেন ওই চার যুবক। 

পরে নন্দকুমার থানার পুলিশ খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয়। তাঁরাই ওই চারজনকে উদ্ধার করে নন্দকুমারের খেজুরবেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। 

সেখানে ওঁদের মধ্যে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি একজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানান চিকিৎসকেরা। সময় নষ্ট না করে ওই যুবককে তড়িঘড়ি তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে।

যে তিন যুবক মারা গেছেন, তাঁরা হলেন ২৪ বছরের রঞ্জিত ঘড়া, ২২ বছর বয়সী সৌমেন ঘড়া এবং ২৬ বছর বয়সী প্রভাষ মাইতি। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন অদ্বৈত ঘড়া। আচমকা দুর্ঘটনায় একসঙ্গে তিন বন্ধুর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।

আজই,  বারুইপুরের বকুলতলায় নয়ানজুলিতে পিক আপ ভ্যান উল্টে মৃত্যু হল ৮ পরিযায়ী শ্রমিকের। আহত ১৫ জন। একইভাবে, পূর্ব বর্ধমানের ভাতারে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায় যাত্রীবাহী বাস। ভয়াবহ দুর্ঘটনায় আহত পাঁচ জন। এঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা দু'জনের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget