এক্সপ্লোর

শাহিনবাগ নিয়ে কেজরিবালকে ‘বিরিয়ানি’-কটাক্ষ, মডেল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদিত্যনাথকে নোটিস নির্বাচন কমিশনের

তারা আদিত্যনাথকে হুঁশিয়ারি দিয়েছে, নোটিসের জবাবে নিজের বক্তব্য পেশ না করলে আপনাকে আর কোনও খবর না দিয়েই আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

নয়াদিল্লি: গত সপ্তাহে দিল্লি বিধানসভার ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী তথা আমআদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিবাল সম্পর্কে বিরিয়ানি কটাক্ষ করে বিপাকে যোগী আদিত্যনাথ। তাঁকে মডেল আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিস দিয়েছে নির্বাচন কমিশন। তাদের তরফে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে পাঠানো নোটিসে বলা হয়েছে, প্রাথমিকভাবে আপনি মডেল আচরণবিধির ধারা ভেঙেছেন। তাই ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে আপনাকে নিজের অবস্থান ব্যাখ্যা দিয়ে জানানোর সুযোগ দিচ্ছে কমিশন। তারা আদিত্যনাথকে হুঁশিয়ারি দিয়েছে, নোটিসের জবাবে নিজের বক্তব্য পেশ না করলে আপনাকে আর কোনও খবর না দিয়েই আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও আজ সন্ধ্য়ায় দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারপর্ব শেষ হওয়ার পর পরিষ্কার হয়নি, মডেল আচরণবিধি ভাঙার দায়ে শেষ পর্যন্ত দোষী প্রমাণিত হলে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে। অসংখ্য মহিলা রাজধানীর নজিরবিহীন শীত, ঠান্ডা উপেক্ষা করে শাহিনবাগে যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী সমাবেশে সামিল হয়েছেন, তাকে লাগাতার কটাক্ষ, বিদ্রূপ করে চলেছেন বিজেপি নেতা, মন্ত্রীরা। সিএএ-বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা শাহিনবাগের বিক্ষোভকারীদের নিশানা করে গত সপ্তাহে আদিত্যনাথ দিল্লির বদরপুর কেন্দ্রের জনসভায় কেজরিবালকেও আক্রমণ করে বলেন, বিজেপি সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়েছে, কিন্তু কেজরিবাল শাহিনবাগের জন্য় বিরিয়ানির ব্যবস্থা করতে, স্পনসর করতে ব্য়স্ত। কেজরিবাল, কংগ্রেসকে ‘বিভেদকামী শক্তি’ বলেও তোপ দাগেন তিনি। কেজরিবাল আরও বলেন, প্রতিবাদটা নাটক, অজুহাত, আসল ফোকাস সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ও অযোধ্যা প্রশ্নে সরকারের সিদ্ধান্ত।

সেরা শিরোনাম

Chinese On Delhi: ঢাকার বস্তিকে দিল্লি বলে প্রচার চিনাদের, এবার কড়া তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে দাবি ভারতের
ঢাকার বস্তিকে দিল্লি বলে প্রচার চিনাদের, এবার কড়া তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে দাবি ভারতের
Pareshram Das: পরেশরাম দাসকে 'মাফিয়া, বড় গুন্ডা' বলেছেন মুখ্যমন্ত্রী, পাল্টা কী বললেন ধৃত তৃণমূল বিধায়ক ?
Pareshram Das: পরেশরাম দাসকে 'মাফিয়া, বড় গুন্ডা' বলেছেন মুখ্যমন্ত্রী, পাল্টা কী বললেন ধৃত তৃণমূল বিধায়ক ?
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget