এক্সপ্লোর

Narada case: আয়-ব্যয় সংক্রান্ত নথি জমা দেননি, নারদকাণ্ডে ফের ইডি নোটিস ফিরহাদ, মদন, প্রসূনকে

নারদ স্টিংকাণ্ডের পাশাপাশি রোজভ্যালি কাণ্ডেরও তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, রোজভ্যালির ৫ কোটি ৮২ লক্ষ টাকার গাড়ি বাজেয়াপ্ত করতে চেয়ে বিশেষ আদালতে আবেদন জানিয়েছে ইডি।

প্রকাশ সিনহা, কলকাতা: নারদ স্টিংকাণ্ডের তদন্তে ফের নেতা-মন্ত্রীদের নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আয়-ব্যয় সংক্রান্ত তথ্য চেয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্রকে নোটিস দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ইডি সূত্রে। নারদকাণ্ডে অভিযুক্ত মুকুল রায় এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে। বর্তমানে তিনি দলের সর্বভারতীয় সহ-সভাপতি। ইডি সূত্রে দাবি, মুকুল ইতিমধ্যেই নথিপত্র জমা দিয়েছেন। নারদ স্টিং অপারেশনে দেখা গিয়েছিল তৎকালীন তৃণমূল নেতা ও বর্তমানে বিজেপিতে যোগদানকারী শোভন চট্টোপাধ্যায়কেও। ইডি সূত্রে দাবি, এই সম্পর্কিত তথ্য দিয়েছেন শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। আরেক অভিযুক্ত আইপিএস অফিসার এসএমএফ মির্জাও নথি দিয়ে সহযোগিতা করেছেন। কিন্তু ইডি সূত্রে দাবি, এখনও আয়-ব্যায় সংক্রান্ত সম্পূর্ণ তথ্য দেননি ফিরহাদ, মদন, প্রসূনরা। সে কারণেই তাঁদের ফের নোটিস পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, নথি যদি চায়, তাহলে সহযোগিতা করা উচিত। নারদ স্টিংকাণ্ডের পাশাপাশি রোজভ্যালি কাণ্ডেরও তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, রোজভ্যালির ৫ কোটি ৮২ লক্ষ টাকার গাড়ি বাজেয়াপ্ত করতে চেয়ে বিশেষ আদালতে আবেদন জানিয়েছে ইডি। বাজেয়াপ্ত হওয়া গাড়ি বিক্রি করে, প্রতারিতদের টাকা ফেরাতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, আদালতে ইডির তরফে আরও জানানো হয়েছে, চকোলেট গ্রুপ অফ কোম্পানিজ নামে একটি সংস্থা খুলেছিল রোজভ্যালি। সেই সংস্থার মাধ্যমেই হোটেল ও রিসর্টের ব্যবসা চালাচ্ছিলেন গৌতম কুণ্ডু। ইডির অভিযোগ, বেআইনি ভাবেই সেই হোটেল, রিসর্টগুলি সাবলিজ বা অন্যদের হস্তান্তর করেছে রোজভ্যালি।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
Cyclone Arnab After Effect: ঘূর্ণিঝড় 'অর্ণব'- এর After Effect, ঝড়বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, কতদিন চলবে দুর্যোগ ?
ঘূর্ণিঝড় 'অর্ণব'- এর After Effect, ঝড়বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, কতদিন চলবে দুর্যোগ ?
Agnimitra On Indranil Sen Arrested:
"আমার খারাপ লাগে কারণ ইন্দ্রনীল সেনের গান আমার আগে খুবই ভাল লাগত..", প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারিতে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
‘Godzilla’ El Nino -এর দাপটে তছনছ হতে পারে ভারতের একাধিক এলাকা, মার্চের মধ্যে বাড়তে পারে মৃত্যুর ঝুঁকি! রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
‘Godzilla’ El Nino -এর দাপটে তছনছ হতে পারে ভারতের একাধিক এলাকা, মার্চের মধ্যে বাড়তে পারে মৃত্যুর ঝুঁকি! রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Trinamool Congress |
Nitin Nabin-র নেতৃত্বে সোমবার কলকাতায় BJP-র মহামিছিল, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক
Javed Ahmed Khan | জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে অভিযানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
West Bengal Political News | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির
West Bengal Politics |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget