এক্সপ্লোর

লালগোলা, লালবাগ, ডোমকলে কর্মিসভা, নজর ২১-এর ভোট, মুর্শিদাবাদে প্রস্তুতি শুরু মিমের

মিমের সভাপতি আসাদউদ্দিন ওয়েসি বলেন, বাংলায় আসছি। মালদা, মুর্শিদাবাদে লড়ব। আর সেই ঘোষণা মতোই এবার বাংলায় বিধানসভা ভোটের প্রস্তুতিতে শুরু করে দিল তারা।

কলকাতা: পাখির চোখ ২০২১-এর নির্বাচনের দিকে। প্রস্তুতি নিচ্ছে সব রাজনৈতিক দল। এবার আসরে নামল মিম।ভোটের প্রস্তুতিতে মুর্শিদাবাদে সংগঠন মজবুত করার কাজ শুরু করল মিম। জেলার একাধিক জায়গায় কর্মীসভা থেকে যোগদান কর্মসূচির কাজ শুরু করেছে ওয়েসির দল। তবে মিমকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস ও তৃণমূল। গত মাসে বিহার বিধানসভা ভোট হয়। সেই ভোটের ফল প্রকাশের পরই বাংলায় প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করে হায়দরাবাদের আসাদউদ্দিন ওয়েসির দল অল-ইন্ডিয়া-মজলিস-এ-ইত্তেহাদ-আল-মুসলিমিন বা মিম। মিমের সভাপতি আসাদউদ্দিন ওয়েসি বলেন, বাংলায় আসছি। মালদা, মুর্শিদাবাদে লড়ব। আর সেই ঘোষণা মতোই এবার বাংলায় বিধানসভা ভোটের প্রস্তুতিতে শুরু করে দিল তারা। ২৯ নভেম্বর লালগোলায়, শুক্রবার লালবাগে এবং রবিবার ডোমকলে কর্মীসভা ও যোগদান কর্মসূচি করে মিম। দলের জেলা কোঅর্ডিনেটর আসাদুল শেখ বলেন, ৭৩ বছরের রাজনীতিতে মুর্শিদাবাদের মানুষ কোনও উন্নয়ন পায়নি। এই জেলার জনসংখ্যা ৮০ লক্ষ হওয়া সত্ত্বেও একটা বিশ্ববিদ্যালয় নেই। ভাল হাসপাতাল নেই। ভাল রাস্তাঘাট নেই। কোনও শিল্প নেই। এটা নিয়ে আগামী দিনে প্রকাশ্যে আন্দোলনে নামব। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা সাংসদ আবু তাহের বলেন, বিজেপি মতো মিমও আমাদের কাছে অশুভ সংকেত। যে শক্তি আমাদের বিভিন্ন ভাবে ধর্মান্ধতার নামে দেশভাগের চক্রান্ত করছে। বিজেপির বিরুদ্ধে যেমন লড়ছি মিমের বিরুদ্ধে অলআউট লড়াই করব। এখানে যেমন পদ্ম ফুল ফুটবে না। মিমের কোনও প্রতিনিধি যাতে নির্বাচিত না হয় সেজন্য তৃণমূলের তরফে যা যা করার সেটা করা হবে। কংগ্রেসের জেলা মুখপাত্র জয়ন্ত দাসের কথায়, মিম প্রচারে আসার জন্য এই ধরনের কর্মসূচি নিয়েছে। গুপি গায়েন বাঘা বাইনের মত বিজেপি এবং মিম একসঙ্গে আসার চেষ্টা করছে। সচেতন মানুষ এই অপচেষ্টাকে রুখবে। এদিকে মিমের সঙ্গে তৃণমূলের সঙ্গে তাঁদের আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। মুর্শিদাবাদ দক্ষিণে বিজেপির জেলা সভাপতি গৌরিশঙ্কর ঘোষ বলেন, বিজেপি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। ফলে মিমকে আমরা কোনওভাবেই প্রশ্রয় দেব না। বিজেপি আর মিম যে আলাদা তা হায়দরাবাদের নির্বাচনেই প্রমাণ হয়ে গিয়েছে। এখানে বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে মিমের সম্পর্ক রয়েছে। তাঁরা গোপন আঁতাত করবে মিমের সঙ্গে। মিম ইতিমধ্যেই তৃণমূলকে প্রস্তাব দিয়েছে।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা
পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা
Abhijeet Dipke : ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget