এক্সপ্লোর

Facebook: ফেসবুকে বড় স্ক্যাম, ১৬ লক্ষ টাকা খোয়ালেন ব্যক্তি, এই লিঙ্ক দেখলে ভুলেও খুলবেন না!

ফেসবুকে লটারি জেতার প্রতিশ্রুতিতে সিঙ্গাপুরের ৭১ বছরের বৃদ্ধের প্রায় ১৬ লক্ষ টাকা খোয়া গেল। কীভাবে ভুয়ো চেক ও অতিরিক্ত ফি-র ফাঁদে পড়লেন তিনি?

নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়ায় লটারি জেতার প্রলোভন দেখিয়ে প্রতারণার শিকার হলেন সিঙ্গাপুরের ৭১ বছরের এক বৃদ্ধ। ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে লটারিতে বিপুল টাকা জেতার আশায় প্রতারকদের ফাঁদে পা দেন তিনি। অভিযোগ, ৩ লক্ষ সিঙ্গাপুর ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২.২ কোটি টাকা জেতার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ধাপে ধাপে ২১,৬৮৮ সিঙ্গাপুর ডলার হাতিয়ে নেয় প্রতারকরা। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ লক্ষ টাকা। শেষ পর্যন্ত অবসর জীবনের সঞ্চয় হারিয়ে এখন দৈনন্দিন খরচ চালাতেও সমস্যায় পড়েছেন ওই বৃদ্ধ।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বৃদ্ধের পদবি ইয়াং। অগস্টের শেষ সপ্তাহে ফেসবুকে লটারি জেতার নিশ্চিত সুযোগ সংক্রান্ত একটি বিজ্ঞাপন দেখতে পান তিনি। বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলেও প্রথমে কথা বলতে পারেননি। এর কয়েক দিন পর, সেপ্টেম্বরের শুরুতে, উল্টে তাঁর কাছেই ফোন আসে।

ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিরা দাবি করেন, সিঙ্গাপুরের লটারি সংস্থা সিঙ্গাপুর পুলসের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। সেই সূত্রে লটারির ফল প্রকাশের আগেই বিজয়ী নম্বর জেনে দেওয়া সম্ভব। তবে এই নম্বর পেতে হলে আগাম টাকা দিতে হবে বলে জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম পুরস্কারের নম্বরের জন্য ১,৯৮৮ সিঙ্গাপুর ডলার, দ্বিতীয় পুরস্কারের জন্য ১,৬৮৮ ডলার এবং তৃতীয় পুরস্কারের জন্য ১,৩৮৮ ডলার চাওয়া হয়েছিল। এত টাকা দিতে পারবেন না জানালে প্রতারকরা বিকল্প প্রস্তাব দেয়।

তাঁকে বলা হয়, অ্যাকাউন্ট খোলার জন্য ৫০০ সিঙ্গাপুর ডলার এবং লটারির পাঁচ সেট নম্বরের জন্য আরও ৫০০ ডলার দিলেই চলবে। সেই প্রস্তাবে রাজি হয়ে টাকা দেন বৃদ্ধ। তাঁকে আশ্বাস দেওয়া হয়, এই নম্বরের মাধ্যমে ৩ লক্ষ সিঙ্গাপুর ডলার জেতার সুযোগ রয়েছে। 

৫ সেপ্টেম্বর লটারির ফল প্রকাশিত হলে দেখা যায়, ইয়াংয়ের দেওয়া কোনও নম্বরেই পুরস্কার ওঠেনি। প্রতারকদের কাছে এর কারণ জানতে চাইলে তাঁরা নতুন গল্প ফাঁদে। দাবি করা হয়, নম্বরগুলির চাহিদা বেশি থাকায় সেগুলি বিক্রি হয়ে গিয়েছিল। পরে এক ‘ভিতরের লোক’-এর সাহায্যে লটারির টিকিটের নম্বর বদলে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

পরের দিনই বৃদ্ধের কাছে একটি বার্তা আসে। সেখানে দাবি করা হয়, তিনি প্রথম পুরস্কার জিতেছেন। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে ৩ লক্ষ সিঙ্গাপুর ডলারের একটি চেকের ছবিও পাঠানো হয়। কিন্তু সেই টাকা হাতে পেতে হলে আরও টাকা দিতে হবে বলে জানানো হয়। 

প্রতিবেদন অনুযায়ী, পুরস্কারের টাকা পাওয়ার জন্য প্রথমে আরও ১,৪৮৮ সিঙ্গাপুর ডলার দিতে বলা হয় ইয়াংকে। এরপর ৯ সেপ্টেম্বর ৫,৮৫০ ডলার ‘হ্যান্ডলিং ফি’ হিসেবে দাবি করা হয়। প্রতারকদের বক্তব্য ছিল, এত বড় অঙ্কের টাকা স্থানান্তর করলে অর্থ পাচার সংক্রান্ত সন্দেহ তৈরি হতে পারে, তাই এই ফি প্রয়োজন।

এর দু’দিন পর আবার ৭,৮৪০ সিঙ্গাপুর ডলার চাওয়া হয়। ১৬ সেপ্টেম্বর পর্যন্তও প্রতিশ্রুত টাকা না পেয়ে পুলিশে অভিযোগ জানান বৃদ্ধ। কিন্তু পুরস্কার পাওয়ার আশায় এরপরেও তিনি আরও ৩,৫০০ সিঙ্গাপুর ডলার পাঠান। সব মিলিয়ে তাঁর ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২১,৬৮৮ সিঙ্গাপুর ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ লক্ষ টাকা। 

এই প্রতারণার ফলে বৃদ্ধের অবসর জীবনের সঞ্চয় প্রায় শেষ হয়ে গিয়েছে। তার উপর তাঁর পরিচ্ছন্নতাকর্মীর কাজের চুক্তির মেয়াদও শেষ হয়েছে। বর্তমানে তিনি কর্মহীন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, এখন দৈনন্দিন খরচ চালানোর জন্য ইনস্ট্যান্ট নুডলস ও পাউরুটির মতো সামান্য খাবার কিনেই দিন কাটাতে হচ্ছে তাঁকে।

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget