এক্সপ্লোর

Fake Toothpaste: টুথপেস্টও ফেক? দিল্লিতে নকল টুথপেস্ট তৈরির চক্রের পর্দা ফাঁস, ভিডিও দেখে স্তম্ভিত সকলে

Fake Toothpaste Godown: টুথপেস্টও নকল ? দিল্লিতে একটি নকল টুথপেস্ট তৈরির কারখানার হদিশ পাওয়া যায়। ২০০ কেজি নকল টুথপেস্ট, প্যাকিং ও প্রিন্টিং মেশিন এবং খালি টিউব উদ্ধার করা হয়।

দিল্লি: সকালে ঘুম থেকে উঠলেই মানুষ প্রথমে টুথপেস্টের টিউব হাতে তুলে নেন। কিন্তু এই টুথপেস্টও যদি ফেক বা নকল হয়, তবে ভাবুন আমরা আসলে কী ব্যবহার করছি। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যা দেখার পর রীতিমতো মাথায় হাত লক্ষ লক্ষ ভারতীয়র। কারণটা আপনি জানলেও অবাক হবেন। 

দিল্লির খানজাওয়ালায়, একটি নকল টুথপেস্ট তৈরির কারখানা উদ্ধার হয়। যেখানে লুকিয়ে লুকিয়ে নকল 'সেনসোডাইন টুথপেস্ট' তৈরি করে সেগুলো পাড়ার দোকানগুলোতে পাঠানো হচ্ছিল। অন্যদিকে, মেয়াদ উত্তীর্ণ টুথপেস্ট, খাদ্য ও পানীয় পণ্যকে নতুন করে তারিখ পরিবর্তন করে তা পুনরায় ব্যবহারের জন্য পাচার করা হচ্ছিলো বহু জায়গায়। কিন্তু এই যে কথায় বলে, 'চোরের সাত দিন গৃহস্থের এক দিন', এক্ষেত্রেও ঠিক তাই ঘটল। দিনের পর দিন করা এই অপরাধমূলক কাজ ধরা পড়ে যায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে। অভিযান চালাতেই পর্দাফাঁস হয়ে যায়। 

খবর পেয়ে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ দুটি পৃথক অভিযান চালায়। নকল 'সেনসোডাইন টুথপেস্ট' তৈরির কারখানা ও মেয়াদ উত্তীর্ণ টুথপেস্ট, মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পানীয় পণ্য নতুন করে পুনরায় বাজারে পাচার করার কাজে যুক্ত অপরাধীদের আটক করা হয়। পাশাপাশি কারখানা ভেঙে দেওয়া হয়। 

পুলিশ জানিয়েছে, গুদাম থেকে প্রচুর পরিমাণ নকল সেনসোডাইন টুথপেস্ট বাজেয়াপ্ত করা হয়েছে। পূর্ব-পরিকল্পিত এই অভিযান থেকে অন্তত ২০০ কেজি নকল টুথপেস্ট, প্যাকিং ও প্রিন্টিং মেশিন এবং বিপুল পরিমাণ খালি টিউব ও অন্যান্য প্যাকিং সামগ্রী উদ্ধার করা হয়েছে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই অভিযানটি চালায়। হরি ওম মিশ্র নামে একজনকে গ্রেফতারও করা হয়েছে। 

রোহিনীর সেক্টর-২ এর এই বাসিন্দা স্বীকার করেছেন যে, তিনি গুদামটি ভাড়া নিয়েছিলেন এবং কোনও বৈধ লাইসেন্স বা অনুমোদন ছাড়াই নকল পেস্ট দিয়ে খালি সেনসোডাইন টিউবের মধ্যে ভর্তি করে বাজারে বিক্রি করতেন। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং কপিরাইট আইনের প্রাসঙ্গিক ধারায় ক্রাইম ব্রাঞ্চ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে হরি ওম মিশ্রর বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
US-Iran War: হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
Who is Pooj Kumari Jha: পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা
পুত্রসন্তান চেয়েছিল পরিবার, ছোট্ট থেকে লড়াই, এক চান্সেই UPSC ক্লিয়ার, আজ বাংলাদেশকে ভুল ধরিয়ে দিলেন IPS অফিসার পূজা কুমারী ঝা
TMC News: ‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও

ভিডিও

Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget