এক্সপ্লোর

করোনাভাইরাস রোধের দাওয়াই ‘অশ্বগন্ধা’! রামদেবের দাবি নাকচ গবেষকদের

রামদেব দফায় দফায় ট্যুইট করেও #YogaForCorona হ্যাশট্য়াগ দিয়ে ভারতবাসীকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগব্যায়ামের পরামর্শ দেন। আয়ুর্বেদের কথাও বলেন যাতে জড়িবুটি, ভেষজ ওষুধের রোগ সারানোর দাবি করা হয়।

নয়াদিল্লি: বাবা রামদেবের করোনাভাইরাস ঠেকানোর দাওয়াই উদ্ভাবনের দাবি নাকচ ডাক্তারদের। রামদেব একটি প্রমোশন ভিডিওতে চলতি সপ্তাহে দাবি করেন, আমরা বিজ্ঞানসম্মত গবেষণা করে দেখেছি অশ্বগন্ধা করোনা প্রোটিনকে মানব দেহের প্রোটিনের সঙ্গে মিশতে দেয় না। নিজের সংস্থা ‘পতঞ্জলী’র অশ্বগন্ধার দাওয়াই বের করার পিছনে কোনও প্রমাণ দেননি তিনি। তবে বলেন, দাওয়াইটি একটি আন্তর্জাতিক জার্নালকে পাঠানো হয়েছে। অবশ্য তার নাম জানাননি। তবে আন্তর্জাতিক স্তরে যেমন পরামর্শ দেওয়া হচ্ছে, সেইমতো রামদেব হ্যান্ড স্যানিটাইজারে হাত ধোওয়া, অন্যের থেকে দূরে থাকার কথাও বলেছেন। কোভিড-১৯ রোধ বা তার চিকিত্সার কোনও ভ্যাকসিন বা ওষুধ এখনও বেরয়নি। যদিও তা নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে পুরোদমে। কিন্তু বিজ্ঞানী, গবেষকদের মত, এহেন দাবির ভিত্তি নেই। সরকারকে রামদেবের দাবি করা দাওয়াইয়ের মতো পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন পাবলিক হেলফ ফাউন্ডেশন অব ইন্ডিয়া সংস্থার মহামারী সংক্রান্ত প্রফেসর ডাঃ গিরিধর বাবু। তিনি বলেছেন, এধরনের বার্তা একটা মিথ্যা সুরক্ষা বোধ তৈরি করে। যাঁরা বেশি পড়াশোনা করেননি, তাঁরা এতে বিভ্রান্ত হবেন। এমনকী রোগ প্রতিরোধের ক্ষমতা নিয়ে নির্বিষ ট্যুইটও মানুষকে ঘাবড়ে দেয় বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সংস্থার তরফে ফোনে, ইমেলে পতঞ্জলী, রামদেবের প্রতিক্রিয়া চাওয়া হলেও সাড়া মেলেনি। রামদেব দফায় দফায় ট্যুইট করেও #YogaForCorona হ্যাশট্য়াগ দিয়ে ভারতবাসীকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগব্যায়ামের পরামর্শ দেন। আয়ুর্বেদের কথাও বলেন যাতে জড়িবুটি, ভেষজ ওষুধের রোগ সারানোর দাবি করা হয়। পতঞ্জলি ভারতের সুপরিচিত আর্য়ুবেদ ব্র্যান্ডগুলির অন্যতম। তাদের পাশাপাশি আরও কিছু আর্য়ুবেদ ওষুধ নির্মাতা সংস্থা করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের পণ্যের প্রচার করে চলেছে। গোটা দুনিয়ায় ভারত সহ ১৪০টির বেশি দেশে হানা দিয়েছে করোনাভাইরাস। কয়েক লক্ষ লোক আক্রান্ত, মারা গিয়েছে সাত হাজারের ওপর। ভারতেও দ্রুত থাবা বসাচ্ছে এই মারণ ভাইরাস। মৃত্যু হয়েছে তিনজনের। এই অবস্থায় আর্য়ুবেদ ওষুধ কোম্পানিগুলির করোনাভাইরাস রোখার দাওয়াইয়ের বিজ্ঞাপনে ক্ষুব্ধ বিশেষজ্ঞদের অভিমত, এতে লড়াইটা মার খাবে। ২০১৪ সালে আর্য়ুবেদ ওষুধ, যোগব্য়ায়ামকে জনপ্রিয় করতে আয়ুষ মন্ত্রক গঠন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনোজ নেসারি নামে মন্ত্রকের জনৈক পরামর্শদাতাও আয়ুর্বেদ কোম্পানিগুলির ওষুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে মনে করছেন। যদিও তাতে করোনাভাইরাস রোধ হয়, এমন দাবির বিষয়টি তাঁর জানা নেই বলে জানিয়েছেন। বলেছেন, করোনাভাইরাস একটি নতুন জীবাণু। স্বাভাবিক ভাবেই তা সারার কোনও প্রমাণ নেই। অভিযোগ এলেই খতিয়ে দেখা হবে।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget