এক্সপ্লোর

Rajasthan Accident: গুগল ম্যাপে ভরসা করায় চরম পরিণতি, নদীতে ভেসে গেল গাড়ি, নিহত ৩

Google Map: কয়েক মাস ধরে বন্ধ থাকা কালভার্ট ব্রিজে গাড়িটি আটকে যায়। তারপর জলের তোড়ে ভেসে যায় গাড়িটি। 

Rajasthan Accident: গুগল ম্যাপ দেখে ঠিকানা খুঁজতে গিয়ে অনেকেই ভুল জায়গায় পৌঁছে গিয়েছেন। এই ঘটনা নতুন নয়। এমনকি গুগল ম্যাপ এমন রাস্তা দেখিয়েছে যে গাড়ি চালাতে গিয়ে ভুল রাস্তায় ঢুকে ভয়ঙ্কর সমস্যায় পড়তে হয়েছে, এমন অভিজ্ঞতাও রয়েছে। তবে এবার গুগল ম্যাপ ভুল নির্দেশ দেওয়ায় ঘটে গিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানে চিতোরগড়ে, ঘটেছে এই দুর্ঘটনা। গুগল ম্যাপের ভুল নির্দেশের জন্য বানস নদীতে তুমুল স্রোতের মধ্যে পড়ে ভেসে গিয়েছে একটি গাড়ি। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নিখোঁজ রয়েছে এক শিশু। 

মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে। ভিলওয়াড়া থেকে ফিরছিল ওই পরিবার। নদীর উপর থাকা একটি বন্ধ কালভার্ট পেরোনোর চেষ্টা করেছিল গাড়িটি। অচেনা রাস্তায় গুগল ম্যাপের উপরেই ভরসা করেছিলেন গাড়ির চালক। আর গুগল ম্যাপের দিক নির্দেশ মেনেই বানাস নদীর উপর বেশ কয়েক মাস ধরে বন্ধ থাকা একটি কালভার্টে পৌঁছে যায় গাড়িটি। নদীর উপরের ওই কালভার্ট ব্রিজে পৌঁছনো মাত্রই গাড়িটি আটকে যায় বেকায়দায়। সেই সময় নদীতে প্রবল স্রোত ছিল। তার ফলে অনায়াসে গাড়িটি ভেসে গিয়েছে। 

এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। গাড়ির ছাদে বসে কোনওমতে নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছিলেন ৫ জন। জানা গিয়েছে, প্রবল জলস্রোতের কারণে বানাস নদী পারাপারের সমস্ত ব্রিজ বন্ধ করা হয়েছিল। তার মধ্যেই একটি কালভার্ট দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ওই গাড়ির চালক। গুগল ম্যাপ তেমনটাই দেখিয়েছিল। আর তার ফলেই ঘটেছে এই বড়সড় বিপত্তি। চিতোরগড় পুলিশের এসপি জানিয়েছেন, ওই গাড়িটি বানাস নদীর উপরে সোমি আপরেডা ব্রিজে পৌঁছেছিল। সেখান দিয়েই পার হয়ে গিয়েছে বিপদ ঘটেছে। কয়েক মাস ধরে বন্ধ থাকা কালভার্ট ব্রিজে গাড়িটি আটকে যায়। তারপর জলের তোড়ে ভেসে যায় গাড়িটি। 

জলোচ্ছ্বাসের মধ্যেই কোনওমতে গাড়ির জানলার কাচ ভেঙে বেরিয়ে আসেন ভিতরে থাকা কয়েকজন। কোনওমতে চড়ে বসেন গাড়ির ছাদে। তাঁদের মধ্যেই একজন ফোন করে পুলিশে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। একটি নৌকার আয়োজন করা হয়। অন্ধকারে ওই পরিবারের সদস্যদের কাছে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। সাহায্যের হাত বাড়ায় স্থানীয় বাসিন্দারাও। অবশেষে পুলিশ এবং বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা গাড়ির কাছে পৌঁছে যান, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। মোবাইলের টর্চ জ্বালিয়ে নিজেদের উপস্থিতি জানান দেন আটকে পড়া পর্যটকরা। সেই আলো দেখে তাঁদের কাছে পৌঁছতে পেরেছিল উদ্ধারকারী দল। কিন্তু ততক্ষণে ২ মহিলা এবং ২ জন শিশু জলের তোড়ে ভেসে গিয়েছে। বাকি ৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। যাঁরা ভেসে গিয়েছিলেন, তাঁদের মধ্যে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। একটি শিসুর খোঁজ চলছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget