Viral Video: ব্যালকনির রেলিং থেকে ঝুলে দেহ, আজব যোগাসন দেখে চোখ কপালে প্রতিবেশীদের
Faridabad Viral Video: বাড়ির রেলিং ধরে ঝুলে পড়ে যোগাসন করলেন ওই ব্যক্তি। যা দেখে চোখ কপালে উঠেছে প্রতিবেশীদের।
নয়া দিল্লি: বহুতল বাড়িতে থাকার সুবিধা কেবল দারুণ দৃশ্য কিংবা নয়নাভিরাম সূর্যাস্ত-সূর্যোদয় নয়। উঁচু বাড়ির ফ্ল্যাটে থাকার আরেক সুবিধা এবার প্রকাশ্যে আনলেন এক ব্যক্তি। বাড়ির রেলিং ধরে ঝুলে পড়ে যোগাসন করলেন ওই ব্যক্তি। যা দেখে চোখ কপালে উঠেছে প্রতিবেশীদের।
#Viral: Daredevil workout Video of a man exercising hanging from the balcony of the 12th floor surfaced, #Faridabad #viralvideo #video #Viralvdoz #Daredevilworkout #Workout #Daredevil #NCR pic.twitter.com/X4mXPQYICx
— ViralVdoz (@viralvdoz) February 14, 2022
অনেক নেটিজেন এটিকে ডেয়ারডেভিল তকমাও দিয়েছে। কী এমন করেছেন ওই ব্যাক্তি যা নিয়ে এত শোরগোল? ১২ তলার রেলিং থেকে নিজেকে প্রথমে ঝুলিয়ে দেন ওই ব্যক্তি। একেবারে শূন্যে তখন দেহ। সেই অবস্থায় রেলিং ধরে ব্যায়াম করতে শুরু করেন ওই ব্যক্তি।
তবে শুধু একবার নয়। রীতিমত ঘাম ঝরানো ব্যায়াম করে যান ওই ব্যক্তি। বেশ অনেকক্ষণ এমন শূন্যে নিজেকে ঝুলিয়ে রাখেন। এমনটা দেখে অবাক হয়েছেন প্রতিবেশীরা। একজন তো ভিডিওই করে ফেললেন। সেই ভিডিও সোশালে পোস্ট করতেই হু হু করে ভাইরাল হয় ওই ব্যক্তির এই কাণ্ডকারখানা।
Before You Go
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live






















