এক্সপ্লোর

Farmers Protest: মোদির মন কি বাত অনুষ্ঠান চলাকালীন থালা বাজিয়ে প্রতিবাদ কৃষকদের

একদিকে চলছে মোদির মন কি বাত। অন্যদিকে থালা বাজিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা। ৩ কৃষি আইনের বিরুদ্ধে একমাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন কৃষকরা।

নয়াদিল্লি: একদিকে চলছে মোদির মন কি বাত। অন্যদিকে থালা বাজিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা। ৩ কৃষি আইনের বিরুদ্ধে একমাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন কৃষকরা। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা জগজিৎ সিংহ দালেওয়ালা বলেন, প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান চলাকালীন থালা বাজানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। তাঁর কথায়, করোনা অতিমারী পর্বে জনতা কার্ফুতে থালা বাজানোর আহ্বান জানান খোদ প্রধানমন্ত্রী। উল্লেখ্য কৃষক আন্দোলনকে সমর্থন জানাতে এনডিএ জোট থেকে বেড়িয়ে গিয়েছে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি তথা আরএলপি। আরএলপি নেতা তথা নাগপুরের সাংসদ হনুমান বেনিয়াল কৃষকদের মিছিলে এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে এনডিএ ছাড়ে শিরোমনি আকালি দল। তবে থালা বাজিয়ে কৃষকদের এই প্রতিবাদ এই প্রথম নয়। শুক্রবার কৃষকদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই ভাষণ চলাকালীন কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকরা। ৩ কৃষি আইনের বিরুদ্ধে থালা বাজিয়ে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। নরেন্দ্র মোদির ভাষণ চলাকালীন থালা, ঘণ্টা বাজিয়ে, স্লোগান দিয়ে প্রতিবাদ করেন কৃষকরা। রবিবারও ব্যতিক্রম কিছু ঘটল না। সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ছবি সামনে এসেছে। এদিকে, আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফের বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার। আগামী মঙ্গলবার এই বৈঠক হবে বলে জানিয়েছেন আন্দোলনরত কৃষকরা। কৃষক নেতা রাকেশ টিকায়ত শনিবার বলেন, আজই এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠক স্থগিত হয়ে যায়। কৃষকদের দাবি, ৩ আইন পুনর্বিবেচনা করতে হবে। ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে। শনিবার সাংবাদিক বৈঠকে কৃষক নেতা দর্শন পাল বলেন, আগামী বুধবার কুন্ডলি-মানেশ্বর-পালওয়ালে ট্রাক্টর নিয়ে মিছিল করবেন কৃষকরা। তাঁর কথায়, দিল্লি এবং দেশের মানুষদের কাছে নতুন বছরে কৃষক আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি আমরা। উল্লেখ্য, চলতি বছর সেপ্টেম্বর মাসে পাশ হয় ৩ কৃষি আইন। এর প্রতিবাদে গত ২৬ নভেম্বর থেকে লাগাতার আন্দোলন শুরু করেন কৃষকরা। শুরু করেছেন রিলে অনশনও। এর আগেও একাধিকবার কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে। কৃষকদের সঙ্গে বৈঠকে বসেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এত কিছুর পরেও অনমনীয় কৃষকরা। আগামী মঙ্গলবারের বৈঠকে কী হবে? সেই দিকেই তাকিয়ে দুপক্ষ।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget