এক্সপ্লোর

Farmers' Protest: কেন্দ্রের সঙ্গে শর্তসাপেক্ষে বৈঠকে রাজি, জানালেন রাকেশ টিকাইত

ট্রাক্টর র‍্যালি পর্বে অশান্তির ঘটনা স্বীকার করে নিয়েছেন টিকাইত। একইসঙ্গে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি আমাদেরও প্রধানমন্ত্রী। আমরাও তাঁকে ভোট দিয়েছি।

নয়াদিল্লি: লালকেল্লা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮৪ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। কৃষক আন্দোলন সহ ৩ কৃষি আইনের ভবিষ্যত কী? তার উত্তর এখনও পাওয়া যায়নি। এই আবহে কৃষক নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে কথা বলতে প্রস্তুত সরকার। কিন্তু তার আগে যাদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মুক্তি দিতে হবে দাবি কৃষক নেতার। ট্রাক্টর র‍্যালি পর্বে অশান্তির ঘটনা স্বীকার করে নিয়েছেন টিকাইত। একইসঙ্গে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি আমাদেরও প্রধানমন্ত্রী। আমরাও তাঁকে ভোট দিয়েছি। আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলতে প্রস্তুত। কিন্তু তার আগে আমাদের একটা শর্ত আছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। তাঁর কথায়, প্রজাতন্ত্র দিবসে যা হয়েছে তা একেবারেই ভুল। লালকেল্লার ঘটনা খতিয়ে দেখা উচিত প্রশাসনের। ওই ঘটনায় দিল্লি পুলিশ ৩৮টি এফআইআর দায়ের করেছে। ১৩ জন কৃষক নেতা সহ আন্দোলনকারীকে নোটিস দিয়েছে তারা। এই তালিকায় টিকায়ত ছাড়াও আছেন মেধা পাটকর, স্বরাজ ভারতের প্রধান যোগেন্দ্র যাদব। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় কৃষক নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। খুনের চেষ্টা, হিংসায় উস্কানি, সরকারি  আধিকারিকের কাজে বাধা দেওয়া, র‍্যালির নিয়ম ভাঙার মতো একাধিক অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। হাজার হাজার কৃষক প্রজাতন্ত্র দিবসের র‍্যালিতে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। অভিযোগ র‍্যালির রুট পরিবর্তন করে কৃষকরা। অভিযোগ অনুমতি ছাড়াই লালকেল্লার ভেতর ঢুকে পড়ে তাঁরা। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হয় ৩ কৃষি আইন। ইতিমধ্যে কেন্দ্রের সঙ্গে ১১ দফায় বৈঠক হয়েছে কৃষকদের। তাতে মেলেনি কোনও সমাধান সূত্র। নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন কৃষক নেতারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Supreme Court on Vehicle Insurance: গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
গাড়ি-বাইকের ইনস্যুব়্যান্স না থাকলে তেল মিলবে না, নতুন নিয়ম চালু করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget