এক্সপ্লোর

Fastag Declared Mandatory: আজ থেকে দেশজুড়ে বাধ্যতামূলক ফাস্ট্যাগ, না থাকলে দিতে হবে জরিমানা

আজ থেকে সারা দেশের ন্যাশনাল হাইওয়েতে টোল প্লাজাগুলিতে টোল মেটাতে ফাস্ট্যাগ বাধ্যতামূলক হয়েছে। যে গাড়িতে ফাস্ট্যাগ থাকবে না, সেগুলিকে জরিমানা দিতে হবে। যদিও টু হুইলারগুলিকে ফাস্ট্যাগ-এর আওতার বাইরে রাখা হয়েছে।

 

নয়াদিল্লি:  আজ থেকে সারা দেশের ন্যাশনাল হাইওয়েতে টোল প্লাজাগুলিতে টোল মেটাতে ফাস্ট্যাগ বাধ্যতামূলক হয়েছে। যে গাড়িতে ফাস্ট্যাগ থাকবে না, সেগুলিকে জরিমানা দিতে হবে। যদিও টু হুইলারগুলিকে ফাস্ট্যাগ-এর আওতার বাইরে রাখা হয়েছে।

২০১১-তে ফাস্ট্যাগ চালু হয়েছিল। ২০১৭-র পর  সমস্ত যানেই ফাস্ট্যাগ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।

গাড়িতে ফাস্ট্যাগ না থাকলে কী হবে?

গাড়িতে ফাস্ট্যাগ না থাকলে চালক অথবা মালিককে টোল প্লাজা অতিক্রম করতে জরিমানা হিসেবে দ্বিগুণ টোল দিতে হবে। সরকারের পরিকল্পনা, ১৫ ফেব্রুয়ারি থেকে ১০০ শতাংশ টোল ফাস্ট্যাগের মাধ্যেমেই যাতে আদায় করা যায়। আপাতত, ন্যাশনাল হাইওয়েগুলিতে যত টোল ট্যাক্স আদায় হয়,তার ৮০ শতাংশই ফাস্ট্যাগ থেকে আসে।

ফাস্ট্যাগ কী?

গাড়ির ডিজিটাল তথ্য সম্বলিত ট্যাগ বা পাতলা কার্ড হল ফাস্ট্যাগ। এই ফাস্ট্যাগ গাড়ির সামনের উইন্ড স্কিনে লাগানো থাকে। টোল প্লাজায় গেট-এ লাগানো সেন্সর ফাস্ট্যাগ রিড করবে। এরপর ট্যাগের সঙ্গে যুক্ত থাকা অ্যাকাউন্ট বা ওয়ালেট থেকে কেটে নেওয়া হবে টাকা। ফাস্ট্যাগ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি পদ্ধতিতে কাজ করে। এই পদ্ধতিতে টোল প্লাজায় থাকা ক্যামেরা স্টিকারের বার-কোড স্ক্যান করে নেয় এবং টোলের টাকা ফাস্ট্যাগ ওয়ালেট থেকে কেটে নেওয়া হয়।

ফাস্ট্যাগ ব্যবহারের সুবিধা

ফাস্ট্যাগ ব্যবহার করলে যান চালকদের টোল ট্যাক্স চোকানোর জন্য গাড়ি থামাতে হবে না। ফলে টোল প্লাজায় যে সময় লাগে তা কমে যাবে এবং যাত্রা আরও সুগম হবে। এ জন্যই ফাস্ট্যাগে ব্যবহার করা হয়। ফাস্ট্যাগ পুরোপুরি চালু হওয়ার পর টোল প্লাজায় নগদে টোল দেওয়া থেকে অব্যাহতি মিলবে। সেইসঙ্গে জ্বালানি ও সময়েরও সাশ্রয় হবে।

সোমবার মধ্যরাত থেকেই ফাস্ট্যাগ বাধ্যতামূলক হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক যে ছাড় দিয়েছিল, তার সময়সীমা শেষ হয়েছে। এর আগে কেন্দ্র ১ জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালুর ঘোষণা করেছিল। কিন্তু বিভিন্ন পরিবহণ সংস্থাগুলির আপত্তিতে সেই সময়সীমী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ায় আজ থেকে ফাস্ট্যাগ বাধ্যতামূলক হয়েছে।

 

সেরা শিরোনাম

Anubrata Mondal: বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
State Government : ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া DR-এর ৫০ শতাংশ টাকা, বড় ঘোষণা রাজ্যের, পুরো টাকা কবে ? চূড়ান্ত বিবরণীতে কী বলা হয়েছে ?
Kolkata News: নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন বাড়িতে, শেষে বিজেপি-র কার্যালয় থেকে উদ্ধার, গ্রেফতার ৩
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের

ভিডিও

Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা
Suvendu Adhikari: 'এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের কাছে যাব, কাউকে ছাড়া হবে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget