এক্সপ্লোর

Anik Dutta : পরিচালক অনীক দত্তের রহস্যমৃত্যু, ছাদেই মিলল নোট ! লেখা....তবে কি?

ফ্ল্যাটের ছাদে মিলল 'নোট', 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়'


কলকাতা : বুধবার দুপুরে টলিউডে শোকের ছায়া।  গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে রহস্য মৃত্যু ঘটল প্রবাদপ্রতিম পরিচালক অনীক দত্তের। ভয়ঙ্কর ভাবে মাটিতে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। চারিদিকে ছড়িয়ে ছিল চাপ চাপ রক্ত। গুরুতর আহত অবস্থায় পরিচালক অনীক দত্তকে (Anik Dutta) নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে, এই ফ্ল্যাটে থাকতেন তাঁর স্ত্রী  সন্ধি দত্ত। সেই ফ্ল্যাটের ছাদ থেকে পড়েই মারা যান তিনি।                        

পরিচালককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।   কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যুর খবর আসে। কীভাবে মৃত্যু, তা নিয়ে জল্পনা অব্যাহত। ইতিমধ্যেই তাঁর বাড়িতে পৌঁছায় পুলিশ। তদন্তকারীরা ঘটনাস্থল ঘিরে রাখেন। পুলিশ সূত্রের খবর, ভূতের ভবিষ্যতের পরিচালকের যে ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু ঘটেছে, সেখানেই মিলেছে 'নোট'। সেখানে নাকি লেখা ছিল, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়'। এর থেকে সন্দেহ ঘনীভূত হয়েছে, তাহলে কি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত ছিল খোদ পরিচালকেরই ? প্রশ্ন উঠছে।                      

সূত্রের খবর, বেলা সাড়ে ৩টে নাগাদ অনীক দত্তের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে । অনীক দত্তের একমাত্র মেয়ে ঐশী দত্ত থাকেন মুম্বইয়ে। তিনিও কলকাতায় আসছেন বলে খবর। এদিন দুঃসংবাদ পেয়েই ঘটনাস্থনে পৌঁছে যান টলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বরা। 

বুধবার দুপুরে এই দুঃসংবাদে বাকরুদ্ধ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। বিজ্ঞাপন জগতে দীর্ঘদিন কাজের সূত্রেই নিজের আলাদা পরিচিতি
তৈরি করেছিলেন অনীক দত্ত। তারপর ২০১২-য় মুক্তি পায় তাঁর প্রথম বাংলা সিনেমা ভূতের ভবিষ্যৎ। আর প্রথম ছবিতেই বাজিমাত। কমেডির মোড়কে সমাজ, সংস্কৃতি, রাজনীতি নিয়ে নিজের ধারণা স্পষ্ট করে দিয়েছিলেন চিত্রনাট্যে। তাঁর সিনেমায় সত্যজিৎ রায়ের গভীর প্রভাব আছে। সত্যজিতের সিনেমাই ছিল তাঁর অনুপ্রেরণা। আর সেই অনুপ্রেরণা থেকেই ২০২২-এ তিনি বানিয়েছিলেন 'অপরাজিত।' সেই ছবিতে সত্যজিতের ভূমিকায় অভিনয় করেছিলেন জিতু কামাল।  শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোটগল্প অবলম্বনে 'আশ্চর্য প্রদীপ', সাসপেন্স-থ্রিলার 'মেঘনাদ বধ রহস্য', ভবিষ্যতের ভূত, রমাপদ চৌধুরীর লেখা গল্প ছাদ অবলম্বনে 'বরুণবাবুর বন্ধু'...নিজের সবকটি সিনেমাতেই একটা স্বতন্ত্র ঘরানা তৈরি করেছিলেন অনীক দত্ত। গতবছর মুক্তি পায় অনীক দত্তর শেষ ছবি  'যত কাণ্ড কলকাতাতেই'। মগজাস্ত্রে শান দেওয়ার ভরপুর রসদ ছিল তাঁর সেই ছবিতে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
Advertisement

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget