এক্সপ্লোর

মুম্বইয়ে বার্জ ডুবির ঘটনায় ক্যাপ্টেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

অভিযোগ, আবহাওয়া দফতরের সতর্কতা সত্ত্বেও তিনি নাবিকদের সুরক্ষার জন্য কোনও ব্যবস্থা করেননি ক্যাপ্টেন

মুম্বই: ঘূর্ণিঝড় তওতের ধাক্কায় বার্জ ডুবির ঘটনায় ক্যাপ্টেনের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। তওতের তাণ্ডবে বার্জ ৩০৫ মুম্বই উপকূলের কাছে ডুবে যায়। ওই ঘটনায় বার্জের ক্যাপ্টেন রাকেশ বল্লভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আবহাওয়া দফতরের সতর্কতা সত্ত্বেও তিনি নাবিকদের সুরক্ষার জন্য কোনও ব্যবস্থা করেননি। ঘটনার পর থেকেই রাকেশ বেপাত্তা।  

৩০৪ (২), ৩৩৮ এবং ৩৪ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। মুস্তাফিজুর রহমান শেখ নামে এক ইঞ্জিনিয়ার এই এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, আবহাওয়া দফতরের সতর্কতা সত্ত্বেও তিনি নাবিকদের সুরক্ষার জন্য কোনও ব্যবস্থা করেননি রাকেশ বল্লভ। আর তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, রাকেশ ছাড়াও আরও বেশ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

কেরল, কর্নাটক, গুজরাত সহ মহারাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে। ঘূর্ণিঝড় তওতের ধাক্কায় মুম্বই উপকূলের কাছে ডুবে যায় একটি বার্জ।  'পি ৩০৫' নামের ওই বার্জে ২৭৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ১৪৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।  এখনও ১২৭ জনকে উদ্ধার করা যায়নি। উদ্ধারের জন্য নৌবাহিনীর আইএনএস কোচি, আইএনএস কলকাতা সহ ৪টি যুদ্ধজাহাজকে কাজে লাগানো হয়। মুম্বইয়ের নৌসেনা ঘাঁটি থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে একাধিক হেলিকপ্টার। তবে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ।

গুজরাতের ৬০ কিলোমিটার দূরে দিউতে স্থলভাগে আছড়ে পড়ে তওতে। ল্যান্ডফল হওযার পর প্রবল বর্ষণ ও ঝড় হয়। গুজরাতে উদ্ধার ও ত্রাণের কাজে সেনার ১৮০ টি দল মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত দুই লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিধ্বংসী ঝড়ের তাণ্ডব মোকাবিলায় মোতায়েন করা হয় এনডিআরএফেস ৪৪ টি দল। গুজরাতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। সবমিলিয়ে ঝড়ের দাপটে ১৭ জনের মৃত্যু হয়েছে। গোয়াতে ২, কেরলে ২,কর্ণাটকে ৪, মহারাষ্ট্রে ৬ ও গুজরাতে তিন জনের মৃত্যু হয়েছে।

 



 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তিলজলায় চামড়ার কারখানায় আগুনে দু'জনের মৃত্যু, চার সদস্যের তদন্ত কমিটি তৈরি করে দিলেন মুখ্য়মন্ত্রী
তিলজলায় চামড়ার কারখানায় আগুনে দু'জনের মৃত্যু, চার সদস্যের তদন্ত কমিটি তৈরি করে দিলেন মুখ্য়মন্ত্রী
ABP Ananda Top 10, 13 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 13 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Sujit Bose : 'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
'ডেটা মাইন' থেকে উদ্ধার ডায়েরিতে উল্লেখ 'SB'-র, কীভাবে ED-র স্ক্যানারে সুজিত বসু ? বড় নাম সামনে আসবে ?
News live: খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু
খারিজ জামিনের আর্জি, ২১ মে পর্যন্ত ED হেফাজতে সুজিত বসু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget