এক্সপ্লোর

Flight Hijack Fear : ১৮০ জন যাত্রীকে নিয়ে হাইজ্যাক হয়ে গেল বিমান? ATC-তে পৌঁছল বিপদ-বার্তা, আতঙ্ক চরমে

Flight Hijack Panic : বিমানটিতে মোট ১৮০ জন যাত্রী আছেন, যাঁদের মধ্যে ১৫০ জনই ইজরায়েলের নাগরিক।

ইরান ইজরায়েল সংঘাত আবহে হঠাৎই বিমান অপহরণে খবরে চাঞ্চল্য ছড়ায়  দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল বিমানটি।  বিমানটিতে মোট ১৮০ জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে ১৫০ জনই ইজরায়েলের নাগরিক। বিমানটি থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে হাইজ্যাক অ্যালার্ট যেতেই উত্তেজনা ছড়ায়।

ফ্লাই দুবাই সংস্থার বিমান ঘিরে বাড়ছিল আশঙ্কা । কিন্তু পরে জানা যায়, বিমানটি অপহরণ হয়নি।  বিমানটিতে সাময়িক হাতাহাতির পরিস্থিতি তাৈরি হয়। তারপর তেল আভিভের নির্ধারিত রুট থেকে সরে সৌদি আরবে নামে বিমানটি। ইজরায়েলও দাবি করে, তাদের 
কোনও বিমান অপহরণ হয়নি। আসলে, বিমানের মধ্যে ২ পাইলটের মধ্যে গন্ডগোল বাধে। তা এক সময় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। তারপর ATC-তে পাঠানো হয় Distress Signal। তখনই মনে করা হয়, প্লেনটি বোধ হয় হাইজ্যাক হয়েছে। তবে পরে জানা যায় তেমন কিছু ঘটেনি। 

তাহলে কী ঘটেছিল বিমানে ? 

প্রাথমিক ভাবে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে, ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানটি দুবাই থেকে ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। মাঝ আকাশে বিমানটি প্রথমে সাধারণ জরুরি সঙ্কেত ( 7700 ) পাঠায়। কিছুক্ষণের মধ্যেই এটিসির কাছে পৌঁছায়  7500 কোড।  এই কোড সাধারণত বিমান হাইজ্যাক হয়ে গেলে, বা কোনও বেআইনি আওতায় চলে গেলে পাঠানো হয়।   

এরপরই বিষয়টি নিয়ে  চাঞ্চল্য ছড়ায়। তৎপর হয় বিমান পরিষেবাপ্রদানকারী সংস্থা। কোনও কোনও প্রতিবেদনে দাবি, পরিস্থিতি গুরুতর আন্দাজ করে ইজরায়েল যুদ্ধবিমানও আকাশে পাঠিয়ে দেয়। এরপর ওই বিমানটি নির্ধারিত তেল আভিভের রুটে না গিয়ে সৌদি আরবের দিকে ঘুরে যায়। পরে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। 

বিমানটি অবতরণ করার পর জানা যায়, আদৌ অপহরণ হয়নি বিমানটি। ইজরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে,  বিমানটি হাইজ্যাক হয়নি। বরং বিমানের দুই পাইলটের মধ্যে বিবাদ চরে ওঠে। তারপর হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।  সেই সময়ই জরুরি সঙ্কেত পাঠানো হয় । তবে দুই পাইলটের মধ্যে ঠিক কী কারণে বিবাদ শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে তদন্ত হবে। তবে আশার কথা একটাই, বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে সৌদি আরবে অবতরণ করেছে । যাত্রীদের কোনও বিপদ হয়নি।  

ইরান ইজরায়েলের মধ্যে সংঘাতের আবহে এই খবরে সারা বিশ্বেই উদ্বেগ ছড়ায়। মনে করা হয় কেউ বিমানটি  হাইজ্যাক করেছে। তবে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এটি কোনও সন্ত্রাসবাদী হামলা বা বিমান অপহরণের ঘটনাই নয়। বরং বিমানের ভিতরে পাইলটদের মধ্যে বিবাদ থেকেই এত বড় ঘটনা। তবে যেভাবে বিমানটি দ্রুত অবতরণ করে, তা যাত্রী সুরক্ষার পক্ষে ক্ষতিকর হতেই পারত। বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CPM News: গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
Non Binary Identity: নারী বা পুরুষ নন, তিনি নন-বাইনারি, স্পষ্ট নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বরা
নারী বা পুরুষ নন, তিনি নন-বাইনারি, স্পষ্ট নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বরা
Cruise Collission: নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল বিলাসবহুল ক্রুজ! প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ যাত্রীদের
নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল বিলাসবহুল ক্রুজ! প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ যাত্রীদের
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
Advertisement

ভিডিও

Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬)পর্ব ১: শুভঙ্করের পর এবার বিজেপির বিরুদ্ধে বিরোধী-জোটের ডাক কুণালের
Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget