এক্সপ্লোর

Flydubai Flight Emergency: বিমান হাইজ্যাক হয়েছে বলে SOS, নামানো হল যুদ্ধবিমানও, পরে জানা গেল, ককপিটে মারপিট করছিলেন পাইলটরা

Flydubai Plane Hijack Alert: বিমান হাইজ্যাক হয়েছে বলে ছড়াল আতঙ্ক। পরে জানা গেল, পাইলটরা মারপিট করেছেন। ভয়ঙ্কর ঘটনা ফ্লাইদুবাইয়ের বিমানে।

নয়াদিল্লি: মাঝ আকাশে দুই পাইলটের মধ্যে হাতাহাতি, মারামারি। ভুলবশত ইমার্জেন্সি সিগনাল চলে গেল এয়ার ট্রাফিক কন্ট্রোলে। আর তাতেই নাটকীয় পরিস্থিতি তৈরি হল। বিমান হাইজ্যাক হয়েছে ভেবে যুদ্ধবিমান পর্যন্ত নামানোর উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত জানা গেল, আসলে দুই পাইলটের মধ্যে ঝামেলা বেঁধেছিল। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। কারণ দুই পাইলটের মধ্যে ঝামেলা চলাকালীন সোঁ সোঁ করে নীচের দিকে নামতে থাকে বিমানটি। বিমানযাত্রীদের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা যায় কি না, উঠছে প্রশ্ন। (Flydubai Plane Hijack Alert)

বুধবার দুবাই থেকে ইজ়রায়েলের তেল আভিভ যাচ্ছিল Flydubai সংস্থার একটি বিমান। FZ1073 বিমানটিতে সওয়ার ছিলেন প্রায় ১৮০ জন যাত্রী। বিমান যখন মাঝ আকাশে, সেই সময় হঠাৎই বিপত্তি ঘটে। বিমানের ককপিট থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে দু’টি কোড পৌঁছয়, ‘৭৭০০’ এবং ‘৭৫০০’। বিমান হাইজ্যাক হলে, বেআইনি ভাবে বিমানের নিয়ন্ত্রণ কারও হাতে চলে গেলে ‘৭৫০০’ কোড পাঠানোই দস্তুর। তেল আভিভ গামী Boeing 737 MAX 8 বিমানটি হাইজ্যাক হয়েছে বলে তাই আতঙ্ক ছড়িয়ে পড়ে। (Flydubai Flight Emergency)

আরও পড়ুন: বিমান হাইজ্যাক হয়েছে বলে SOS, নামানো হল যুদ্ধবিমানও, পরে জানা গেল, ককপিটে মারপিট করছিলেন পাইলটরা

ইজ়রায়েলি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিমানে সওয়ার ছিলেন ইজ়রায়েলি নাগরিকরাও। বিমান হাইজ্যাক হওয়ার ইঙ্গিত পেতেই তৎপর হয়ে ওঠে দেশের সরকার। সঙ্গে সঙ্গে জরুরি বৈঠক ডাকেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। যুদ্ধবিমান পাঠানো নিয়ে কথা হয় তাঁদের মধ্যে। এমনকি কিছু ক্ষণের জন্য বন্ধ রাখা হয় ইজ়রায়েলের আকাশসীমাও। সেই পরিস্থিতিতেই বার্তা পৌঁছয় যে, বিমান হাইজ্যাক হয়নি। মাঝ আকাশে দুই পাইলটের মধ্যে ঝামেলা বাধে।

আরও পড়ুন: ‘SIR বেআইনি, নতুন করে ব্যালটে ভোট হোক’, বলছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী, সমালোচনা সুপ্রিম কোর্টেরও

এই ঘটনায় সংবাদ সংস্থা রয়টার্সে মুখ খুলেছেন ইজ়রায়েলের এক আধকারিক। তিনি জানিয়েছেন, হাতাহাতি, মারামারি চলাকালীন ভুল করে ইমার্জেন্সি বোতামে হাত পড়ে যায় পাইলটদের। তাতেই বিমান হাইজ্যাক হয়েছে বলে আতঙ্ক ছড়ায়। শুধু এয়ার ট্রাফিক কন্ট্রোল বা ইজ়রায়েলেই নয়, বিমানে সওয়ার যাত্রীরাও প্রমাদ গুনতে শুরু করেন ওই সময়। জানা গিয়েছে, ককপিটে পাইলটরা যখন হাতাহাতি, মারামারিতে ব্যস্ত, সেই সময় সোঁ সোঁ করে নীচের দিকে নামতে থাকে বিমান। মাত্র দু’মিনিটে বিমানের উচ্চতা কমে যায় ১৭ হাজার ৪০০ ফুট। ৩৪০০০ ফুট উপর দিয়ে উড়ছিল বিমানটি। হঠাৎ নেমে আসে ১৬৬০০ ফুটে।  

শেষ পর্যন্ত সৌদির আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে বিমানটি। যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনওও বিবৃতি দেয়নি Flydubai. তবে গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।  দুবাই থেকে নিয়মিত তেল আভিভে বিমান চলাচল করে। তবে এমন ঘটনা এই প্রথম। গোটা ঘটনায় বেশ কিছু তত্ত্ব উঠে এসেছে। বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে ইজ়রায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, এক পাইলট অন্য জনকে ছুরি দিয়ে কোপানও। এক পাইলট যাত্রীভর্তি বিমান নিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করছিলেন বলেও দাবি সামনে এসেছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake MBBS Degree: একাদশ পাশ ডাক্তার ! জাল এমবিবিএস ও এমডি ডিগ্রি ব্যবহার করে হাসপাতালে চাকরি, ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞও
একাদশ পাশ ডাক্তার ! জাল এমবিবিএস ও এমডি ডিগ্রি ব্যবহার করে হাসপাতালে চাকরি, ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞও
Karnataka News : মুখ্যমন্ত্রী শিবকুমারের বাসভবন, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক
মুখ্যমন্ত্রী শিবকুমারের বাসভবন, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক
AI News : 'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Advertisement

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget