এক্সপ্লোর

Lalit Modi: ললিত মোদির নতুন বিপদ, ফের বাতিল 'নাগরিকত্ব'

Lalit Modi Citizenship: সম্প্রতি জানা গিয়েছে, ভানুয়াটু- র প্রধানমন্ত্রী জোথাম নাপাট তাঁদের দেশের সিটিজেন কমিশনকে নির্দেশ দিয়েছেন ললিত মোদির পাসপোর্ট বাতিল করার জন্য। 

Lalit Modi: নতুন বিপাকে ললিত মোদি। সবেমাত্র নতুন দেশের নাগরিকত্ব পেয়েছিলেন। কিন্তু সেখানকার সরকারও এবার বাতিল করতে চলেছে তাঁর পাসপোর্ট। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত দ্বীপরাষ্ট্র ভানুয়াটু। ৮০টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে এই দ্বীপরাষ্ট্র। প্রথমে নাগরিকত্ব দিলেও এবার ললিত মোদির নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রত্যর্পণ থেকে বাঁচার জন্য ভানুয়াটু- তে নাগরিকত্ব নেওয়ার বিষয়টা মোটেই বৈধ কারণ হিসেবে বিবেচিত হবে না, এমনটাই জানানো হয়েছে ভানুয়াটু সরকারের পক্ষ থেকে।         

আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে আইপিএল- এর প্রতিষ্ঠাতা ললিত মোদির বিরুদ্ধে। ভারতে ফেরা তাঁর জন্য অত্যন্তই সমস্যার। এতদিন ছিলেন লন্ডনে। কিন্তু সেখান থেকেও এবার সরেছেন তিনি। লন্ডনের ভারতীয় দূতাবাসে একটি দরখাস্ত জমা করেছিলেন ললিত মোদি। সেখানে নিজের ভারতীয় পাসপোর্ট সারেন্ডার করার কথা বলেন তিনি। ললিত মোদির এই আবেদন যে সত্য সেকথা জানিয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এরপরই খবর পাওয়া যায় যে, ভানুয়াটু- তে নাগরিকত্ব পেয়েছেন ললিত মোদি। কিন্তু সেটাই এবার বাতিল হতে চলেছে।             

সম্প্রতি জানা গিয়েছে, ভানুয়াটু- র প্রধানমন্ত্রী জোথাম নাপাট তাঁদের দেশের সিটিজেন কমিশনকে নির্দেশ দিয়েছেন ললিত মোদির পাসপোর্ট বাতিল করার জন্য। ভানুয়াটু- র প্রধানমন্ত্রী এও বলেছেন যে তাঁদের দেশের পাসপোর্ট থাকা একটি বিশেষ অধিকার, কোনও ব্যক্তিগত অধিকার নয়। আর আবেদনকারীরা বৈধ কারণে নাগরিকত্বের দাবি করতে পারেন। ভানুয়াটু- র প্রধানমন্ত্রী জোথাম নাপাট আরও বলেছেন, প্রত্যর্পণ এড়ানো নাগরিকত্ব দাবি করার কোনও বৈধ কারণ নয়। আর সম্প্রতি যেসব তথ্য প্রকাশ্যে এসেছে তা স্পষ্ট করে দিয়েছে ললিত মোদির উদ্দেশ্য।             

এছাড়াও ভানুয়াটু- র প্রধানমন্ত্রী আরও বলেছেন যে, ললিত মোদির যাবতীয় তথ্য খতিয়ে দেখার সময়, যেখানে ইন্টারপোলের নজরদারিও ছিল, সেখানে ললিত মোদির আবেদনে কোনও অপরাধমূলক দোষ পাওয়া যায়নি। কিন্তু গত ২৪ ঘণ্টায় তিনি জানতে পেরেছেন ললিত মোদির বিরুদ্ধে ভারত সরকারের নোটিস জারি করার অনুরোধ ইন্টারপোল দু'বার প্রত্যাখ্যান করেছে সঠিক তথ্য প্রমাণের অভাবে। এই তথ্য আগে প্রকাশ্যে এলে ললিত মোদির নাগরিকত্বের আবেদন আপনাআপনিই খারিজ হয়ে যেত। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১০ সালে ভারত ছেড়েছিলেন ললিত মোদি। ভারতে আইপিএল কমিশনার থাকাকালীন কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে রয়েছে ললিত মোদির বিরুদ্ধে।             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget