এক্সপ্লোর

LPG Crisis: গ্যাস বুকিং-এর সময় বেড়ে ৩৫ দিন ? সত্যি নাকি ভুয়ো ? নোটিশ জারি করে জানিয়ে দিল সরকার

LPG Gas Booking: সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা ২৫ দিন থেকে বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে ? এই নতুন নিয়ম কী সত্যি নাকি ভুয়ো ?

দিল্লি: মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে LPG গ্যাসের সঙ্কট। শুধু ভারত নয়, গোটা বিশ্বের বহু দেশে এই সঙ্কট দেখা দিয়েছে। সাধারণ মানুষ একটি সিলিন্ডার কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন। আর এর মাঝেই গতকাল, অর্থাৎ মঙ্গলবার একটি নোটিশ প্রকাশ্যে আসে। যা দেখে আরও চাপ বেড়ে যায় আমজনতার। 

ভাইরাল হওয়া সেই বিবৃতিতে বলা হয়েছিল, এবার থেকে ডবল সিলিন্ডার থাকা গ্রাহকদের গ্যাস বুকিং করার জন্য আরও বেশিদিন অপেক্ষা করতে হবে। যাঁদের ডবল সিলিন্ডার রয়েছে, তাঁদের সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা ২৫ দিন থেকে বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। অর্থাৎ একটি বুক করার পরে অন্তত ৩৫ দিন পর দ্বিতীয়টি বুক করতে পারবেন। তবে যাদের একটি সিলিন্ডার, তাদের নিয়মে কোনও বদল আসছে না। তারা আগের মতোই ২৫ দিন পর বুক করতে পারবেন। ১৪.২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাম এবং শহরে একই নিয়ম লাগু থাকবে। আর যদি কেউ উজ্জ্বলা প্রকল্পের গ্রাহক হন, তাঁর জন্য এই বুকিংয়ের সময়সীমা ৪৫ দিন। যদিও এই বিবৃতি সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল না, যার ফলে অনেকেই চিন্তায় পড়েছিলেন। অনেকের প্রশ্ন ছিল, এই নতুন নিয়ম কী সত্যি নাকি ভুয়ো? আজ সরকারের তরফ থেকে একটি নোটিশ জারি করে সবটা পরিষ্কার করে দেওয়া হল। 

সরকারের বিবৃতি 

সরকারের তরফ থেকে বলা হয়েছে, যে বিবৃতি কিছু সংবাদ প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ার পোস্টে ঘোরাঘুরি করছে তা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যা। ২৫ দিন থেকে বাড়িয়ে ৩৫ দিন এর সময়সীমা করা হয়নি। এই ধরনের কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।

বুকিং-এর সময়সীমা পুরোনো নিয়ম অনুযায়ী  থাকছে। 
১. শহরাঞ্চলে বুকিং-এর সময়সীমা ২৫ দিন। 
২. গ্রামীণ এলাকায় বুকিং-এর সময়সীমা ৪৫ দিন।

নাগরিকদের উদ্দেশ্যে জানান হয়, এই ধরনের ভুয়ো তথ্য বিশ্বাস করবেন না বা প্রচার করবেন না। পাশাপাশি, আতঙ্কিত হয়ে এলপিজি বুকিং এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। পুনরায় জানানো হচ্ছে যে, দেশে পর্যাপ্ত পরিমাণে এলপিজি মজুত রয়েছে এবং উদ্বেগের কোনও কারণ নেই।

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget