এক্সপ্লোর

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত

Prashant Kishore: Gen Z -র যে আন্দোলন মোদি সরকারকে কার্যত নতি স্বীকারে বাধ্য় করেছে, তার পর এই প্রথম কোনও নির্বাচনের ফল বেরোল। আর তাতেই বিজেপি ধরাশায়ী হল। 

পাটনা: বিহারের রাজনীতিকে এক নতুন বাঁকের সামনে দাঁড় করিয়েছে বিহারের বাঁকিপুর। 'নবীন' আসনে 'কিশোর' যুগ শুরুর সাক্ষী হয়েছে গোটা দেশ। খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতির ছেড়়ে যাওয়া আসনে বিজেপিকে হারিয়ে জিতেছেন প্রশান্ত কিশোর। 

৩১ বছর ধরে রাজধানী পাটনার বুকে থাকা এই আসন বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছেন প্রথমবার ভোটের ময়দানে নামা একদা ভোট-কুশলী  প্রশানত কিশোর। বিহারের এই উপনির্বাচনের ফলাফলে নানা কারণে অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ। তার অন্য়তম হল সম্প্রতি ছাত্র-যুবদের আন্দোলন! প্রশ্ন ফাঁস ইস্য়ুতে Gen Z -র যে আন্দোলন মোদি সরকারকে কার্যত নতি স্বীকারে বাধ্য় করেছে, তার পর এই প্রথম কোনও নির্বাচনের ফল বেরোল। আর তাতেই বিজেপি ধরাশায়ী হল। 

দিল্লির যন্তরমন্তরের পর যে রাজ্য়গুলিতে Gen Z-র আন্দোলনের ঝাঁঝ সবচেয়ে বেশি ছিল, তার মধ্য়ে অন্য়তম বিহার। সেখানে আন্দোলন সামলাতে পুলিশকর্মীর হাতে AK-47 দেখার পর দেশজোড়া সমালোচনার ঝড় উঠেছিল! আর তাই বিজেপি শাসিত বিহারে উপ নির্বাচনে হাইপ্রোফাইল গড়ে, বিজেপির পরাজিত হওয়ার নেপথ্য়ে জেন জির আন্দোলনও বড় কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

জন সুরজ পার্টির জয়ী প্রার্থী প্রশান্ত কিশোর জানিয়েছেন, 'বিজেপিকে তাদের অহঙ্কার হারিয়েছে। আপনি যদি একটা পরীক্ষায় ফেল করেন, তারপরও যদি আচরণ না বদলান, পড়াশোনার ধরন না বদলান, তাহলে ঝুঁকি থাকে আপনি ফাইনাল পরীক্ষাতেও হারতে পারেন।'

তাৎপর্যপূর্ণভাবে এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার Gen Z এবং Gen আলফা-র সঙ্গে আলাপচারিতায় অংশ নিতে চলেছেন RSS প্রধান মোহন ভাগবত। যেখানে অংশ নেবেন সকুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। জেন-জির আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরাতে বাধ্য় হয়েছেন নরেন্দ্র মোদি। একের পর এক ভিডিও বার্তা দিতে হয়েছে তাঁকে। যাদের হাত ধরে এই আন্দোলনের শুরু, সেই ককরোচ জনতা পার্টির দাবি, এই আন্দোলনই RSS-কে বাধ্য় করেছে তাদের কথা শুনতে। অভিজিৎ দীপকে জানিয়েছেন, 'দেশের তরুণরা বাধ্য় করেছে, যার জন্য় নরেন্দ্র মোদিকে রাত ১১টায় ইনস্টাগ্রামে রিল দিতে হচ্ছে। মোহন ভাগবতের Gen z-র সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। দেরিতে হলেও, এরা বুঝতে পারছে Gen z-কে উপেক্ষা করা যায় না, খারিজ করা যায় না, কথা বলতে হবে। কথা বললেই ভাল। এরা দেশের ভবিষ্য়ৎ।'

বিভিন্ন সূত্রের বক্তব্য়, ২০২৯ সালে ভারতে ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারের সংখ্য়া হবে দেশের মোট জনসংখ্য়ার প্রায় ২৫ শতাংশ আর তাই এই ভোটাররা কীভাবে ভোট দেবে, কাকে দেবে, তার ওপর অনেকাংশেই নির্ভর করবে, ক্ষমতায় কে আসবে, কে যাবে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget